ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

নিরাপদ শহরের তালিকায় আরব আমিরাতের তিনটি শহর 

প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ০৬:২১ পিএম

নিরাপদ শহরের তালিকায় আরব আমিরাতের তিনটি শহর 
মরুর বুকে প্রাণের সঞ্চার হওয়া মধ্যপ্রাচ্যের অন্যতম শৃঙ্খলিত দেশ সংযুক্ত আরব আমিরাত। তিলে তিলে বেড়ে উঠা অর্থনৈতিক প্রাণকেন্দ্রের মিলনমেলা এই আরব দেশটি। শুধু অর্থনৈতিকভাবেই সমৃদ্ধ হয়ে থেমে থাকেনি দেশটি । পর্যটন শিল্পেও দেশটি সফলতার স্বাক্ষর রেখেছে । এদেশের আইন শৃঙ্খলা ও আইনের যথাযত প্রয়োগ এর ফলে দেশটিতে অপরাধের পরিমান অতি নগন্য (নেই বললেই চলে)। যার ফলে বিশ্বের ভ্রমণ প্রিয় পর্যটকদের সর্বোচ্চ পছন্দের তালিকায় এখন সংযুক্ত আরব আমিরাত | পর্যটক সহ এখানকার সকল নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমিরাত সরকার সর্বদা অপরাধের ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করে আসছে। এর স্বীকৃতি সরূপ আন্তর্জাতিক অপরাধ সূচক অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহর নিয়ে বিশ্বে শীর্ষ দশটি নিরাপদ শহরের তালিকায় নাম উঠিয়ে বিরল উদাহরণ সৃষ্টি করা একমাত্র দেশ। Crowd-sourced global data ওয়েবসাইট NUMBEO এর বিশ্বজুড়ে করা পরিসংখ্যান অনুযায়ী ৪০০ (চারশত ) শহরের মধ্যে আবুধাবি , দুবাই এবং শারজাহ মর্যাদাপূর্ণভাবে যথাক্রমে দ্বিতীয় ,ষষ্ঠ ও সপ্তম অবস্থান অর্জন করে । এছাড়াও ২৪ টি সূচকে জীবনযাত্রার মান বিবেচনায় বিশ্বে সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ৩য় স্থানে রয়েছে । অন্যান্য নিরাপদ দেশগুলি হলো থাইওয়ান ,জর্জিয়া, ওমান , হংকং , স্লোভেনিয়া Isle of Man, সুইজারল্যান্ড এবং জাপান | NUMBEO এর নিরাপত্তা সূচক অনুযায়ী আবুধাবির স্কোর হলো ৮৮۔৪৪ ,দুবাই এর স্কোর ৮৩۔ ০১ এবং শারজাহ এর স্কোর ৮২۔৭১।অপরাধ সূচকে আবুধাবি ১১ দশমিক ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে। যথাক্রমে দুবাই ১৬ দশমিক ৯৯ পয়েন্ট এবং শারজাহ ১৭۔২০ পয়েন্ট স্কোর করে। অপরাধ সূচকের এই জরিপটির আওতায় ৩৯৬ টি শহরকে আনা হয়। শীর্ষ দশ নিরাপদ শহরের তালিকায় আরও রয়েছে তাইপেই, কুইবেক,জুরিখ , মিউনিখ এবং এসকেসেহির (তুরস্ক )। জরিপ অনুযায়ী ৮৪ দশমিক ৫৭ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বিপদজনক শহর হলো কারাকাস (ভেনিজুয়েলা )। অপরাধ সূচকটি কোনও প্রদত্ত শহর বা একটি দেশের সামগ্রিক স্তরের অপরাধের অনুমান। NUMBEO অনুসারে ,অপরাধের মাত্রা ২০ এর চেয়ে কম হলে অতি নিম্ন ,২০ থেকে ৪০ এর মধ্যে নিম্ন ,৪০ থেকে ৬০ এর মধ্যে হলে মাঝারি,৬০থেকে ৮০ এর মধ্যে হলে বেশি এবং শেষ পর্যন্ত অপরাধের মাত্রা ৮০ এরও বেশি হলে সর্বোচ্চ হিসাবে ধরা হয়। অন্যদিকে, সুরক্ষা সূচকটি ক্রাইম সূচকের বিপরীত। বিশেষজ্ঞদের মত অনুসারে, এই অর্জন আরব আমিরাতকে বিশ্বের বুকে অন্যতম নিরাপদ পুঁজি বিনিয়োগ ও ব্যবসার আবাস্থল হিসেবে পরিচিত হলো। যার ফলে আন্তর্জাতিভাবে দেশটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।