ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনা'র উদ্যোগে ম্যাগাজিন প্রকাশনা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৪:৪২ পিএম

মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনা'র উদ্যোগে ম্যাগাজিন প্রকাশনা ও ইফতার মাহফিল
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় 'মজলিসু দাওয়াতুল হক' বার্সেলোনা শাখা'র উদ্যোগে প্রকাশিত সাময়িকী ‘দাওয়াতুল হক’ এর প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ই মে) বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে ইফতারপূর্ব এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শিব্বির আহমদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন আলহুদা জামে মসজিদ এর চেয়ারম্যান ও খতীব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। মাওলানা বদরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সাময়িকীর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্কিং এ্যান্ড ডেগেনহাম কাউন্সিল লন্ডন এর কাউন্সিলর এম সদরুজ্জামান খান ও বার্সেলোনা শাহ জালাল জামে মসজিদ এর খতিব মাওলানা ইসমাইল হোসাইন। অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনার পাশাপাশি বক্তারা 'দাওয়াতুল হক' ম্যাগাজিনে স্থান পাওয়া ইসলামী বিভিন্ন শিক্ষণীয় প্রবন্ধ পাঠের আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে লন্ডন আলহুদা জামে মসজিদ এর চেয়ারম্যান ও খতীব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, পবিত্র রমজান মাসের গুরুত্ব ও ফজিলত নিয়ে প্রকাশিত ‘দাওয়াতুল হক’ সাময়িকীতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের লেখা প্রকাশিত হয়েছে। উপস্থিত সবাইকে সাময়িকীটির প্রতিটি লেখা পড়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি তিনি রমজান মাসের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। এ সময় অনুষ্ঠানে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বার্সেলোনার স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক ও বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।