ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মৃত্যুতে স্পেনে বিশেষ দোয়া ও মোনাজাত

প্রকাশিত: ২৪ জুন ২০২০, ০৬:৫৯ পিএম

আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মৃত্যুতে স্পেনে বিশেষ দোয়া ও মোনাজাত
করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ চিকিৎসাধীন সবার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখা। গত সোমবার (২২জুন) বাদ মাগরিব রাজধানী মাদ্রিদের শাহজালাল লতিফিয়া ফুলতলী (র:) জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সারা দেশে ও প্রবাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুনসহ চিকিৎসাধীন সব নেতাকর্মী এবং করোনাভাইরাসে আক্রান্ত সবার সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। এ সময় চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মী, সামরিক-বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ করোনাভাইরাসে সৃষ্ট সংকট জয়ে নিয়োজিত সম্মুখযোদ্ধাদের অভিনন্দন জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল সাফা, সিনিয়র আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন, তামিন চৌধুরী, প্রবীন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মাস্টার, আহমদ আসাদুর রহমান সাদ, আইয়ুব আলী সোহাগ, আওয়ামীলীগ নেতা বেলাল আহমদ, আফসর হোসেন নীলু, রফিক খান, হাসান আহমদ, রুবেল খান,আবুল কালাম, হাজি তুয়াবুর রহমান, স্পেন যুবলীগের আহবায়ক মোঃ ইফতেখার আলম, যুবনেতা ওলিউর রহমান, মকবুল হক, শিপন আহমদ রাহী, ছাত্রলীগনেতা রাজীব আহমদ, শফিকুন নূর শাহীন, কাউসার আহমদ টুটুল, সায়েক মিয়া প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ এদেশের মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে তারা সবাই মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন। করোনা সংকট মোকাবিলায় নিরলস প্রয়াস চালিয়েছেন। সভায় দেশে ও প্রবাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া ফুলতলী (র:) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান