ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান

সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ'কে স্পেন আওয়ামীলীগের অভিনন্দন

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৭:৩১ পিএম

সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ'কে স্পেন আওয়ামীলীগের অভিনন্দন
আওয়ামী লীগ স্পেন শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে অভিনন্দন জানিয়ে সভা করেছে আওয়ামী লীগ স্পেন শাখা। মঙ্গলবার (১৬ জুলাই) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সদ্য ষোষিত আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস আর আই এস রবিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিজভী আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, এ দুই নেতার সুযোগ্য নেতৃত্বে স্পেন আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। সভায় আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। সদস্য তালিকাভুক্তির সময় দলের মধ্যে যাতে বিএনপি জামায়াতের কারোর অনুপ্রবেশ না ঘটে; সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অব্দুল কাইয়ূম সেলিম, আব্দুল কাদের, মো. বদরুল মাস্টার, আব্দুর রহমান, সদস্য আইয়ূব আলী সোহাগ, একরামুজ্জামান কিরন, শ্যামল তালুকদার, তামিম চৌধুরী, বোরহান উদ্দিন, দবির তালুকদার, সায়েম সরকার, এফএম পাভেল, আজম কাল, আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম, বেলাল হোসেন প্রমূখ। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নকে গতিশীল রাখতে প্রবাস থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রসঙ্গত, ২০১৩ সালের পর স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রুপিংয়ের কারণে নতুন করে আর সম্মেলন হয়নি। গত ১০ জুলাই সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও মুজিবুর রহমান স্পেনে নেতাকর্মীদের সাথে দীর্ঘ আলোচনা ও মতামত নিয়ে ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। এর মাধ্যমে স্পেন আওয়ামী লীগের নেতাদের মধ্যকার দীর্ঘ দিনের গ্রুপিংয়ের অবসান হয়েছে বলে তৃণমূলের নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন।