ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ওমরাহ ও ভ্রমণ ভিসা ফি ফেরত দিবে সৌদি মন্ত্রণালয়

প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ০৬:৫২ এএম

ওমরাহ ও ভ্রমণ ভিসা ফি ফেরত দিবে সৌদি মন্ত্রণালয়
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পবিত্র মসজিদ আল হারামাইনে আগত ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের ওমরাহ ফি ও পরিষেবা চার্জ ফিরিয়ে দেওয়া হবে। কারোনাভাইরাস আশঙ্কায় সৌদি আরবে প্রবেশ সাময়িক স্থগিতের কারণে যারা ভ্রমণ করতে পারেননি, তাদের জন্য এই সুযোগ। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যেসকল দেশের মানুষ ওমরাহ এবং ভ্রমণেের উদ্দেশ্যে নিজ দেশে ওমরাহ এজেন্টদের মাধ্যমে ভিসা ফি এবং পরিষেবা চার্জ জমা করেছেন, সেসকল এজেন্টদের মাধ্যমে ফি ফেরতের আবেদন করার জন্য একটি ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যেসকল ভিসা প্রার্থীরা করোনাভাইরাসের নিষেধাজ্ঞার কারণে ওমরাহ অংশগ্রহণ এবং ভ্রমণ করতে পারছেননা, তাদের ভিসা ফি এবং পরিষেবা ফি ফেরত দেওয়া হবে। ভিসার ফি জমা দেওয়া প্রার্থীদের সকলকে নিজ নিজ দেশীয় ওমরাহ এজেন্টদের সাথে যোগাযোগ করে ফি ফেরত নেওয়ার আহবান জানিয়েছে মন্ত্রণালয় ।হজ ও ওমরাহ মন্ত্রণালয় আন্ডার সেক্রেটারি জানান, খুব শীঘ্রই অনলাইনে ওমরাহ ভিসা বন্ধের ব্যবস্হা গ্রহণ করা হবে। এছাড়াও, এবিষয়ে যাদের প্রশ্ন রয়েছে তাদেরকে এই ফোন নাম্বারে 00966-920002814 অথবা ইমেল আইডিতে mohcc@haj.gov.sa- এ মন্ত্রণালয়ের পরিষেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের মক্কায় ওমরাহ এবং মদীনায় নবীর মসজিদে ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে । নতুন করোনাভাইরাস বিপজ্জনকভাবে ছড়াচ্ছে এমন দেশগুলি থেকে আগত পর্যটন ভিসাধারীদের প্রবেশ স্থগিত করে সৌদি আরব । এই ঘোষণার পরে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) দেশগুলির নাগরিকদেরও প্রবেশ সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জিসিসির নাগরিকরা, যারা কিংডমে টানা ১৪ দিন ধরে রয়েছেন এবং যাদের মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি, তারা নিষেধাজ্ঞার হাত থেকে অব্যাহতি পেয়েছেন এবং তারা হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পারমিট সংগ্রহ করতে পারবেন। ওমরাহ পালন এবং পবিত্র শহরগুলি দেখতে তাদের জন্য সমস্যা নেই। সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে, কর্মসংস্থান ভিসা (আকামাদারি), ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা এবং পরিবার পরিদর্শন ভিসা বহনকারী যাত্রীদের সৌদি কর্তৃক আরোপিত ভ্রমণ বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপরের সমস্ত ভিসাধারীদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি থাকবে। রবিবার সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব এখনও পর্যন্ত নতুন করোনাভাইরাস (সিওভিডি -১৯) দ্বারা আক্রান্ত হয়নি এবং নিয়মিত নীতি অনুসরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে মহামারীটির প্রবেশ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ ।