ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

নিউইয়র্কে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিয়ানীবাজারের আওয়ামী নেতাকর্মীদের সভা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৯:০০ পিএম

নিউইয়র্কে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিয়ানীবাজারের আওয়ামী নেতাকর্মীদের সভা

আসন্ন নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থনে ও বিজয় সুনিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াসে নিউ ইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার আওয়ালীগ নেতাকর্মীদের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা শহরের ওজন পার্কের এভিনিউ হলে অনুষ্টিত হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিবের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিয়ানীবাজারের সর্বস্থরের আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো।

বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্তরের সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মিলনমেলায় পরিণত হয়। প্রায় সকলেই প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহন করেন।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, ময়নুল ইসলাম, হাজী আব্দুশ শুকুর, আং মতিন, মহি উদ্দিন আহমদ, হাজি নিজাম উদ্দিন, মাষ্টার আব্দুশ শহীদ, সাংবাদিক মিছবা উদ্দিন,খসরুজ্জামান খসরু, মিছবা আহমেদ,মাসুদুল হক ছানু, সামসুল আবেদীন, আব্দুল হক মনিয়া, ফখর উদ্দিন, মাসুম আহমেদ, শহীদুল ইসলাম দুখু, এনাম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল কুদ্দুস টিটু, ফারুকুল হক, শামীম আহমেদ, হেলিম উদ্দিন, আব্দুল আলিম, নিজাম উদ্দিন, মুহিবুর রহমান রুহুল, কমর উদ্দিন, সাইকুল ইসলাম, ফজলে রাব্বী সেবুল, আং রব তুলন, নুরুল ইসলাম, জাকির হোসেন, ছরওয়ার হোসেন, আমিন উদ্দিন, রেজাউল আলম অপু, জুনেদ আহমদ, শুকুর আহমদ, রুমেল আহমদ প্রমূখ।

সভায় বক্তাগণ আগামী নির্বাচনে সিলেট ৬ আসনে যে কোন ব্যক্তিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তাঁর পক্ষে প্রবাস থেকে সর্বাত্নক সহযোগিতার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। বক্তাগন জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের প্রগতিশীল সোনার বাংলা গড়ার সংগ্রামে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে ধাবমান বাংলাদেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তাগণ বিয়ানীবাজার- গোলাপগঞ্জের উন্নয়নে অাওয়ামী লীগের ব্যাপক অবদানকে উপস্থাপন করেন এবং অসম্পূর্ণ উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে বাংলাদেশ অাওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োগের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সাবেক ছাত্রনেতাদের বক্তব্যে বিয়ানীবাজারে ছাত্রলীগ, যুবলীগের সাংগটনিক স্থবিরতা ও সাংগটনিক অন্তর্কোন্দলের বিষয়ে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু, নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও নৌকা প্রতিকের বিজয়ের স্বার্থে সকলেই ঐক্যবদ্ধ থাকার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। সভায় প্রবাস থেকে নির্বাচনী কর্মকান্ডে সহযোগিতার ভিবিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। সভায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নানারকম বিশৃংখল কর্মকান্ড নিয়ে প্রবাসী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। সভা থেকে নিউ ইয়র্কস্থ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একই লক্ষে মতবিনিময়ের উদ্যোগ গ্রহন করা হয় এবং এ লক্ষে একটি কমিটি গঠন করা হয়।