ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৮:১৬ পিএম

প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীর টাকা ছিনতাই
ফ্রান্সের রাজধানী প্যারিসে  ছিনতাইকারীর কবলে পড়ে নিঃস্ব হচ্ছেন বাংলাদেশী ব্যবসায়ীরা  । প্রতিনিয়ত একের পর এক চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে কিন্তু এ থেকে মুক্তি পাচ্ছে না প্রবাসী  বাংলাদেশি ব্যবসায়ীরা  ।  প্রতিদিনের মতো শুক্রবার  সকাল ৯ টায় বাংলাদেশি ব্যবসায়ী নাঈমুল ইসলাম চৌধুরী শাকিল তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ট্যাক্সি ফোন( রিয়া, ওয়েস্টার্ণ ইউনিয়ন, মানি ট্রান্সফার )ওপেন করেন।   সকাল আনুমানিক ৯.১০মিনিটের সময় তার  সহযোগী শাহীদ ইসলাম নিশুকে ওয়েস্টান ইউনিয়নের ৬৮১০ ইউরো জমা দেয়ার জন্য তার কাছে দেন।  নিশু টাকাগুলো পকেটে নিয়ে বের হন দোকান থেকে ১০মিনিট দূরত্বের ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসে জমা দেয়ার জন্য। মেইন রাস্তার ফুটপাত দিয়ে নিশু যখন হেঁটে যাচ্ছিলেন, এমন সময় পিছন থেকে একজন এরাবিক এবং একজন আফ্রিকান বংশোদ্ভূত ছিনতাইকারী তাকে আক্রমন করে প্রথমে তার চোখের মধ্যে  স্প্রে ছুঁড়ে দেয় এবং সাথে সাথে লাথি মেরে তাকে পাকা রাস্তার মধ্যে ফেলে দেয় । একজন তার মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে রাখে এবং অন্যজন তার  পকেট থেকে  টাকাগুলো সহ  মানিব্যাগ এবং মোবাইলটি নিযে পালিযে যায়। নিশু বলছিলেন ঠিক ওই মুহূর্তে তিনি  এতটাই ভয়ে আতঙ্কিত ছিলেন যে  তার প্রাণনাশের আশঙ্কা করেছিলেন এবং চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না।ওই দুই ছিনতাইকারী তাৎক্ষণিকভাবে তাকে ফুটবলের মত লাথি মেরে রাস্তার কিনারে  ফেলে রেখে টাকা মানিব্যাগ এবং মোবাইলটি  নিয়ে পালিয়ে যায়।আশেপাশে অনেক পথচারী ঘটনাটির  দৃশ্য প্রত্যক্ষ ভাবে দেখলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি। এদিকে শাকিল অভিযোগ করেন ২০১৭ সালে তার দোকানের সাটার কেটে রাতের গভীরে আফ্রিকান বংশোদ্ভূত ডাকাতরা দোকানের ভিতরে প্রবেশ করে এবং কেশ  ২২ হাজার ইউরো সহ দোকানের  মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ,প্রশাসনের কাছ থেকে তিনি কোনো সহযোগিতা পাননি।   নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বাংলাদেশী  ব্যবসায়ী বলেন সিসি ক্যামেরায় ভিডিও ধারণ থাকার পরও পুলিশ ব্যর্থ হচ্ছে  ছিনতাইকারী ডাকাত এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে  । উল্লেখ্য, গত কয়েক বছর ধরে প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য কিংবা রাস্তাঘাটে চলার পথে ছিনতাই এবং ভিনদেশিদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। প্যারিসের কমিউনিটির ব্যক্তিরা এ নিয়ে প্যারিসের প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে ২২মে প্রবাসীদের নিরাপত্তাবিষয়ক একটি সভা করেন।  ওই সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেন যে বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ীদের তারা নিরাপত্তা জোরদার করবেন কিন্তু বাস্তবে তা খুব একটা পরিলক্ষিত হচ্ছে না ।