ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

২ হাজারের আহবানে ৪২ হাজার ডলার সংগৃহিত

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৫:২৭ পিএম

২ হাজারের আহবানে ৪২ হাজার ডলার সংগৃহিত
অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মুসলিমবিদ্বেষী মন্তব্যের জেরে তার মাথায় ডিম ভেঙে বিশ্বজুড়ে হিরো বনে গেছেন দেশটির ১৭ বছর বয়সী কিশোর উইল কনোলি। ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে তাকে অস্ট্রেলিয়ার পারসন অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা বলছেন, এই হিরোই আমাদের দরকার। ১৭ বছরের কিশোরের এই সাহসিকতাপূর্ণ কাজে উৎসাহ দিতে ও আইনি লড়াইয়ের ব্যয় বহনে অনলাইনে তহবিল গঠনে একটি পেজ চালু করেছিল গো-ফান্ডমি। গো-ফান্ডমি পেজে ‘মানি ফর এগ বয়’ শিরোনামে তহবিল গঠনের ঘোষণা দেয়া হয়। মাত্র দুই হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে একদিন আগে এই ইভেন্ট চালু করা হলেও বিশ্বের নানা প্রান্তের মানুষ এগিয়ে আসায় ইতোমধ্যে ৪২ হাজার ডলার জমা পড়েছে। ২ হাজার ১০০ জনের বেশি মানুষ এগবয়কে অর্থ সহায়তা করেছে। অস্ট্রেলিয়ার সিনেটর অ্যানিং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গত শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় মুসলিম অভিবাসনের ওপর চাপিয়েছিলেন। তার এই মন্তব্যের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।পরদিন মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে তার মন্তব্যের প্রতিবাদ জানান হ্যাম্পটনের কিশোর উইল কনোলি। বিশ্বজুড়ে তার পরিচয় এখন ‘ডিম বয়’ হিসেবে। এগবয়'র প্রতিকৃতি টি-শার্টে ছাপিয়ে বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে। তার আইনি লড়াইয়ের তহবিল গঠনের জন্য পেজ চালু করে গো-ফান্ডমি। বিশ্বের বিভিন্ন দেশের সংগীত শিল্পীরা ঘোষণা দিয়েছেন, তাদের কনসার্টে আজীবন বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন  বয় উইল। তার খ্যাতি এমনভাবে ছড়িয়ে পড়ছে যে, অনেকেই বলছেন, তাদের দেশে এলে এগবয় কে ভিআইপি সেবা দেয়া হবে। হুয়িটআস নামের একটি ব্যান্ড দল ‘হিরো অব দ্য আর্থ’ ঘোষণা করেছে তাকে। কানাডা বলছে, এগবয় তাদের দেশে এলে তাকে বিনামূল্যে ড্রিঙ্কস করাবে। অনেকেই তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন। তবে সিনেটরের মাথায় ডিম ভাঙার একটি ভিডিও টুইটারে আপলোড করার পর থেকে তার অ্যাকাউন্টে তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তার সর্বশেষ পোস্টে ছিল ডিম ভাঙার অভিজ্ঞতার বর্ণনা। এতে উইলি বলেছেন, রাজনীতিকদের ডিম মারবেন না। উইলির মায়ের সঙ্গে সোমবার কথা বলেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডট অস্ট্রেলিয়া। তিনি ছেলের গালে সিনেটরের থাপ্পড়ের প্রতিবাদ জানিয়েছেন। সোমবার গো-ফান্ডমি পেজের একজন ক্রিয়েটর বলেন, “আমি কিছুক্ষণ আগে ‘ডিম বয়’ উইলির সঙ্গে ফোনে কথা বলেছি। তার জন্য গঠিত তহবিলের বেশির ভাগ অর্থ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় হতাহতদের সহায়তায় পাঠাতে চান উইলি।” অ্যানিংয়ের মাথায় ডিম দিয়ে আঘাত হানার পর এক টুইট বার্তায় উইলি বলেন, মুসলিমরা সন্ত্রাসী নয়, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। মুসলিমদের যারা সন্ত্রাসী হিসেবে মনে করে তারা অ্যানিংয়ের মতো শূন্য মাথার মানুষ।