ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

 মহিলা সংস্থা ইতালীর পিঠা উৎসব ও সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ০৬:১০ পিএম

 মহিলা সংস্থা ইতালীর পিঠা উৎসব ও সঙ্গীত সন্ধ্যা
পিঠা  বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের নানান স্বাদের পিঠা নিয়ে ইতালীর রোমে  নারীদের সংগঠন মহিলা সংস্থা ইতালী পিঠা উৎসবের আয়োজনে করেছে । রসই রেষ্টুরেন্টে এ উৎসবে শোভা পাচ্ছিল ভাপা-পিঠা, চিতই, পুলি, পাটিসাপটাসহ আরো নানা ধরনের লোভনীয় পিঠা। মহিলা সংস্থা, ইতালীর সভাপতি শান্তা সিকদার এর সভাপতিত্বে ও সৈয়দা মাসুদা আক্তার এর সঞ্চালনায় অতিথি বৃন্দ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু,জালালাবাদএসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম, বিশিষ্ট সাংবাদিক হাসান মাহমুদ, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মঞ্জু সহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ। অতিথিরা বলেন, এই ধরনের আয়োজনের ফলে পিঠার ঐতিহ্য টিকে আছে এবং প্রবাসেও ছড়িয়ে পড়ছে। আয়োজনটা একদিকে যেমন দেশে  পারিবারিক  আন্তরিকতার ছোঁয়া রয়েছে, তেমনি রয়েছে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় ঐতিহ্য-সংস্কৃতিকে জানান দেয়ার সৃজনশীল প্রয়াস। এসময় সংগঠনের সহ-সভাপতি জেসমিন সুলতানা মিরা ,রওশন আরা মুন্নি, সাংগঠনিক সম্পাদক রুপালী গোমেজ, উপদেষ্ঠা জামিলা মঞ্জুর, সহ সাংগঠনিক সম্পাদক জাকিয়া উল্লাহ, রুমা আক্তার, সহ দপ্তর সম্পাদক জসিলিন জুডি ফারনানডেছ, ধর্ম বিষয়ক সম্পাদক সাবরিনা ইয়াছমিন, সাংস্কৃতিক সম্পাদক লিন্ডা দেশাই সহ সাংস্কৃতিক সাম্পাদক নিশাদ সিদ্দিকা পাপড়ী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতানা রহমানসহ অনেকে উৎসবে উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় বহুভাষা ও সংস্কৃতির মানুষ  ও আমাদের প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য পৌচ্ছে দিতে শুধু পিঠা উৎসবই নয়, আরো সুন্দর এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে সকলেরে ঐক্যবদ্ধ কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন উৎসবে আগত অতিথি ও দর্শণার্থীরা। আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।