ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

মাহতাব- আলমগীরের নেতৃত্বেই ইতালি আওয়ামী লীগ- বললেন আহ্বায়ক জি এম কিবরিয়া

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ এএম

মাহতাব- আলমগীরের নেতৃত্বেই ইতালি আওয়ামী লীগ- বললেন আহ্বায়ক জি এম কিবরিয়া
ইতালি আওয়ামী লীগ গড়ে তোলার কারিগর, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন এবং সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আবু সাঈদ খানের রোমে আগমন উপলক্ষে একটি গণ সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে ইতালি আওয়ামী লীগ। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এই সময় জি এম কিবরিয়া বলেন, আর কোন নাটকীয়তা বা কল্পনা প্রসূত হয়ে কোন মন্তব্য ও বক্তব্য নয়, অত্যন্ত স্বচ্ছ ও পরিস্কার একটি বিষয় তা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক লিখিত অনুমোদন প্রাপ্ত এই সংগঠন তাদের সকল কার্যক্রম পরিচালনা করার নেতৃত্বে থাকবেন বর্ণাঢ্য সম্মেলন ও সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচিত সভাপতি মোক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। তিনি আরো বলেন, যারা সত্যিকারের মুজিব সৈনিক এবং ত্যাগী নেতা ও কর্মী তাদেরকে নিয়ে ই যেন এই সংগঠনটি পরিচালিত হয় পূর্বের ন্যায় কোন পক্ষ পাতিত্ব মূলক আচরণ যেন না থাকে। প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন ও সদস্য সচিব আবু সাঈদ খান বলেন, দীর্ঘ নয় বছর ইতালি আওয়ামী লীগের সম্মেলনের যে গুরু দায়িত্ব তাদের উপর দিয়েছিলেন তা আজ বাস্তবে রূপ নিয়েছে, এখন সংগঠনটির কার্যক্রম পরিচালনা করার জন্যে সৎ ও কর্মঠ এবং দুর্নীতি মুক্ত কর্মী বাহিনী নিয়ে যেন এই সংগঠনটি তার ঐতিহ্য ধারণ করতে পারে সেই আহ্বান জানান। সংবর্ধনার এই আয়োজনে সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন, ইতালি আওয়ামী লীগের শিকড় অত্যন্ত মজবুত, এই সংগঠনের যারা কারিগর তারা তাদের মেধা, মনন ও সততা দিয়ে এই সংগঠনটিকে গড়ে তুলেছিলেন তা আমাদের সকলের ই ধরে রাখতে হবে। তিনি বিশ্বাস করেন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত একটি ইতালি আওয়ামী লীগ গঠিত হবে যে সংগঠনটি প্রবাস থেকেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করবে। এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাঝি, হাজী মোঃ জসিমউদ্দিন, আব্দুর রব ফকির, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারি, আব্দুর রশিদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, জাহাঙ্গীর আলম সহ নারী নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্ব স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এর আগে শীর্য এই তিন নেতার ইতালি আগমন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক লিখিত অনুমোদন প্রাপ্ত ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতা কর্মীরা বিশাল বহর উপস্থিত হয়ে রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তরপিনাত্তারাস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়।