ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ স্পেন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১০ জুন ২০২১, ০৩:৩৯ পিএম

রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ স্পেন শাখার নবগঠিত  কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ স্পেন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৮ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আওয়ামীলীগ নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান ও পূর্ণাঙ্গ কমিটির কপি হস্তান্তর করেন। সাক্ষাতকালীন সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ, প্রথম সচিব মুতাসিমুল ইসলাম ও তাহমিনা আরফিন শারমিন উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ স্পেন শাখার সভাপতি এসআরআইএস রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলমের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হোন। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ আওয়ামীলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালনকারীদের সংগঠন আওয়ামী লীগের কর্মী হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। করোনা মহামারির সময়ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশের উপরে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদেরকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রেরণের জন্যও ধন্যবাদ জানান। আওয়ামীলীগ নেতারা তাদের বক্তব্যে স্পেন প্রবাসীদের বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তিতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন উল্লেখ করে এ সমস্যা নিরসনে দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেন জানান। সাক্ষাতকালীন সময় আওয়ামীলীগ স্পেন শাখার সভাপতি এসআরআইএস রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলমসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ সভাপতি একরামুজ্জান কিরণ, নুরুল ইসলাম বদরুল, মো. কবির হোসেন, সাখাওয়াত হোসেন বাবলু, মো. তোতা কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএ তামিন চৌধুরী, আক্তারুজ্জামান, আজম কাল, জাহিদুর রহমান দিদার, সাংগঠনিক সম্পাদক তাপস দেবনাথ, বদরুল কামালী, আইন সম্পাদক মো. তারিক হোসেন, উপ দপ্তর সম্পাদক মো. আব্দুল আওয়াল, উপ প্রচার সম্পাদক আপন মণ্ডল, সহ মহিলা সম্পাদিকা হুমায়রা বেগম হ্যাপী, কার্যকরী সদস্য ফারহানা ইয়াসমিন, লুৎফুন নাহার, আফসার হোসেন নিলু, গালিসিয়া আওয়ামীলীগ নেতা আল আমিন, উপদেষ্টা মো. নুরু মিয়া প্রমূখ।