ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ইতালি ৩০ হাজার শ্রমিক নেবে 

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯, ০৬:০৩ পিএম

ইতালি ৩০ হাজার শ্রমিক নেবে 
প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিজনাল ও নন-সিজনাল ভিসায় ইতালিতে এসে কাজের সুযোগ পায় শ্রমিকরা। এ বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ৮শ ৫০ জন শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে বিভিন্ন দেশের শ্রমিকরা ইতালিতে কাজের সুযোগ পেলেও, বাংলাদেশিরা এ সুযোগ পাচ্ছে না। এ নিয়ে প্রায় সাত বছর ধরে সিজনাল ভিসায় ইতালিতে প্রবেশ করতে পারছে না বাংলাদেশি শ্রমিকরা। মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল (মিনিসতেরো দেল ইনতেরনো) ওয়েবসাইটে একটি গেজেট প্রকাশ করে শ্রমিক আনার ব্যাপারে নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েকটি ধাপে এসব শ্রমিকরা ইতালি আসতে পারবে। তাদের কাজের ক্যাটাগরির মধ্যে রয়েছে- কৃষি, স্বনির্ভর, অধস্তন সিজনাল চাকরি এবং পর্যটন হোটেল ইত্যাদি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে আবেদনপত্র অনলাইনে পাওয়া যাচ্ছে। জানা গেছে, বাংলাদেশি শ্রমিকরা ইতালি সরকারের নিয়মনীতি না মানার কারণে তাদেরকে ব্লাকলিস্টে রাখা হয়েছে। ফলে গত সাত বছর ধরে বাংলাদেশ থেকে ইতালিতে সিজনাল ভিসায় আসার সুযোগটা পাচ্ছে না বাংলাদেশিরা। এদিকে কুটনৈতিকভাবে এর কোন সুরাহ করতে পারেনি ইতালিতে নিয়োজিত রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনসাল জেনারেল অফিস। ফলে প্রতি বছর ৩শ বাংলাদেশি শ্রমিকরা সিজনাল ভিসা থেকে বঞ্চিত হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, কূটনৈতিক আলোচনা দুর্বল বলেই গত সাত বছর ধরে সিজনাল ভিসায় কোন বাংলাদেশি ইতালিতে আসতে পারছে না। এ কারণে বাংলাদেশ সরকারের রেমিট্যান্স অনেক কমেছে। খুব শীঘ্রই এ সমস্যা সমাধানে সরকার শক্তিশালী ভূমিকা রাখবে বলে প্রবাসী বাংলাদেশিদের আশা।