ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য

ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ফটকে তালা দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

মঙ্গলবার গভীর রাতে চারুকলা অনুষদ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের গেট, বিজ্ঞান ভবন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রবেশপথে তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

তিনি বলেন, “গতকাল রাতে এ ঘটনা ঘটেছে। আমরা সাময়িকভাবে ওই স্থানগুলোর গার্ডদের প্রত্যাহার করেছি। এখন সহকারী প্রক্টররা বিষয়টি তদন্ত করছেন। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ফেসবুকে পাঁচটি ফটকে তালা দেওয়ার ছবি শেয়ার করে ‘লকডাউন’ সফল করার আহ্বান জানিয়েছেন।

জুলাই অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার সময় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিক্ষোভের কর্মসূচি দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। একই সঙ্গে ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিও দিয়েছে দলটি।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি মঙ্গলবার বলেন, “১৩ তারিখের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে নিয়েছে, শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের আশঙ্কা নেই। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, ছাড় দেওয়া হবে না।”