ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

নির্বাচনে প্রার্থী হচ্ছেন জহির রায়হান–সুচন্দার ছেলে তপু রায়হান

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম

নির্বাচনে প্রার্থী হচ্ছেন জহির রায়হান–সুচন্দার ছেলে তপু রায়হান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শহীদ জহির রায়হান এবং অভিনেত্রী সুচন্দার ছেলে তপু রায়হান। শুক্রবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন তার মা, জনপ্রিয় অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা।

ছেলের সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে সুচন্দা বলেন, “জয়–পরাজয় থাকবেই। আমার ছেলে যেন মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য কাজ করে—এটাই আমার চাওয়া। পরিবারের সবাই খুব খুশি। হয়তো আজ ওর বাবা (জহির রায়হান) বেঁচে থাকলে তিনিও খুব আনন্দিত হতেন। আমার ছেলে বলে বলছি না, তপুর মধ্যে মানুষের প্রতি গভীর ভালোবাসা আছে।”

জহির রায়হান নিখোঁজ হওয়ার পর কঠিন সময় পার করার স্মৃতি তুলে ধরে সুচন্দা বলেন, “এমনও দিন গেছে, সন্তানদের নিয়ে গাছের পাতা খেয়েছি। কারণ, তখন প্রায় সময়ই খাবার জুটত না। তারপরও হাল ছাড়িনি। সন্তানদের মানুষ করেছি। আমার বিশ্বাস ছিল, তারা তাদের বাবার মতোই মানবিক ও দেশপ্রেমিক হবে। রাজনীতি না করলেও রাজনৈতিক আদর্শ লালন করবে। আজ সেই বিশ্বাস সত্যি হয়েছে।”

স্বাধীনতার সময়কার স্মৃতি টেনে তিনি আরও বলেন, “দেশ স্বাধীন করতে যখন মাঠে নেমেছিলাম, তখন পায়ে জুতা ছিল কি না, তা খেয়াল করিনি। আমাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন ও সমৃদ্ধ দেশ গড়া। তখন সংসদ কী, তা বুঝতাম না।”

স্বামীকে স্মরণ করে সুচন্দা বলেন, “জহির রায়হান রাজনীতি করতেন না, তবে রাজনীতি লালন করতেন সবসময়। তার লেখনী ও চলচ্চিত্রে দেশ ও মানুষের কথা থাকত। তিনি নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করতেন।”

সন্তানের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ছোট ছেলে তপু রায়হান বাবাকে দেখেনি। কিন্তু তার মধ্যে জহির রায়হানের প্রতিচ্ছবি দেখি। সুযোগ পেলেই মানুষের কল্যাণে ছুটে যায়। তাই ঢাকা-১৭ আসনে তার প্রার্থী হওয়ার সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। হার–জিত থাকবেই, তবে আমি বিশ্বাস করি, মানুষ তার পাশে থাকবে।”

গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তপু রায়হান।

সংবাদ সম্মেলনে সুচন্দা জানান, তিনি এই এলাকার সমস্যাগুলো সম্পর্কে অবগত। বলেন, “গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাসানটেক ও মহাখালী এলাকার উন্নয়ন নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা গেলে তা সারাদেশের জন্য একটি কার্যকর মডেল হতে পারে।”

তপু রায়হান জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। নিজের ঘোষিত নির্বাচনী ইশতেহারকে তিনি ‘ঐকমত্যের ইশতেহার’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি কোনো প্রথাগত রাজনীতি করতে আসিনি, বরং সহযোগিতার রাজনীতি চালু করতে চাই। আমার বাবা জহির রায়হান রাজনৈতিক সচেতন হলেও কোনো দলের সক্রিয় সদস্য ছিলেন না। তার মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকেই আমি ধারণ করেছি। বিশ্বাস করি, সংসদীয় গণতন্ত্রের মধ্যেই মানবকল্যাণমুখী রাজনীতি সম্ভব।”