রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনার মূলহোতাসহ চারজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) রাতে ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভাইরাল ভিডিওতে দেখা প্রধান ছিনতাইকারী শাওন (১৯), মহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।
আর্মি ক্যাম্প সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক তরুণের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এরপর ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্ত করার কাজ শুরু করে সেনাবাহিনী।
ভিডিও ভাইরাল হওয়ার পর শনাক্ত হওয়া ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরলে, তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেওয়া তথ্য থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল—আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের অধিকাংশ আসামিই গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক আছে, তাদেরও আমরা শনাক্ত করে আইনের আওতায় আনব।”
গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব