ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ঢাকার আকাশে বেলুন ‘ওড়ানোর পরিকল্পনা’, আওয়ামী লীগের ২৫ জন গ্রেপ্তার

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

ঢাকার আকাশে বেলুন ‘ওড়ানোর পরিকল্পনা’, আওয়ামী লীগের ২৫ জন গ্রেপ্তার

ঢাকার আকাশে এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন—যমুনার আশপাশসহ ঢাকার বিভিন্ন স্থানে বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিল। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।

রোববার (৯ সেপ্টেম্বর) ডিএমপি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা ঢাকাজুড়ে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পরিকল্পনা করছিল। এছাড়া আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে এবং রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান লেখা এক লাখ গ্যাসভর্তি বেলুন ওড়ানোর প্রস্তুতি নিয়েছিল।

ডিএমপির তথ্য অনুযায়ী, ডিবি মিরপুর বিভাগ তিনজন, ডিবি রমনা তিনজন, ডিবি সাইবার বিভাগ দুইজন, ডিবি মতিঝিল চারজন, ডিবি ওয়ারী পাঁচজন, ডিবি উত্তরা দুইজন, ডিবি তেজগাঁও দুইজন, ডিবি লালবাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন—নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী; ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও গুলবাগ ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফ; ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ; শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ওরফে ছোটন চৌধুরী; শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে বাবলু এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন খোকন।

এ ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের তালিকায় আছেন—মিরপুর মডেল থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া; ভাষানটেক থানা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম ওরফে আহমাদ আলী; মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি জসিম ওরফে বিল্লাল; ঢাকা মহানগর গেন্ডারিয়া থানা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান; শ্যামপুর থানার ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম; কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম; আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহজালাল; ঢাকা রায়েরবাগ ইউনিট যুবলীগের সেক্রেটারি দেলোয়ার হোসেন ওরফে পলাশ।

আরও রয়েছেন—শরীয়তপুরের নড়িয়া থানা ডিংগামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সরদার; ঢাকা মহানগর পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন; পল্টন থানা যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ; নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সামছুদ্দিন আহমেদ সেলিম; হবিগঞ্জের লাখাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রেহান; আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন প্রিন্স; সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারভীন; ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার; নেত্রকোণার পূর্বধলা শ্রমিক লীগের সদস্য আলী হোসেন; কুমিল্লার ৬ নম্বর নিকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক খন্দকার এবং বরগুনার তালতলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিল করছে। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্প্রতি ১৩ নভেম্বর ‘লকডাউন’-এর মতো কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

এই অবস্থার মধ্যে দলটির ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ‘বেলুন ওড়ানোর পরিকল্পনা’ সম্পর্কিত তথ্য জানাল পুলিশ।