ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে ট্রাইব্যুনাল

“আপনি বেশি কথা বলেন। এমন অনেক কথা বলেন যা আদালতের জন্য বিব্রতকর হয়ে ওঠে।” — পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে শুনানি হয়। অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যাচেষ্টাসহ দুজনকে হত্যার অভিযোগে এ মামলা চলছে।

তৃতীয় সাক্ষী হিসেবে ওইদিন জবানবন্দি দেন শহীদ মো. নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সারওয়ার জাহানের পর তাকে জেরা শুরু করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। একপর্যায়ে তিনি সাক্ষীকে প্রশ্ন করেন, “আপনার স্বামীকে কে গুলি করেছিল, আপনি কি দেখেছেন?”

প্রসিকিউশন তাৎক্ষণিক আপত্তি জানায়। তারা বলে, “একই প্রশ্ন আগের আইনজীবীও করেছেন। তখন সাক্ষী ভেটো দিয়েছেন।”

এ সময় ট্রাইব্যুনাল আমির হোসেনকে উদ্দেশ করে বলে, “এতে আপনার লাভ কী হবে? তার স্বামী মারা গেছেন, এটাই প্রমাণ হিসেবে যথেষ্ট। আপনার আসামিদের নামও বলা হয়নি।”

এর জবাবে আমির হোসেন বলেন, “মাই লর্ড, লাভের হিসাব অনেক দীর্ঘ। এ প্রশ্নে আমার আসামিদের লাভও হতে পারে।” এরপর তিনি নানা যুক্তি উপস্থাপন করতে থাকেন।

তখন ট্রাইব্যুনাল বলেন, “আপনি বেশি কথা বলেন। এমন অনেক কথা বলেন যা আদালতের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। এর আগেও একটি বিষয়ে কথা বলতে গিয়ে ১০টি কথা বলেছেন। আপনার এসব প্রশ্নে লাভ কী? সাক্ষী নিহা একজন ভুক্তভোগী। তার সাক্ষ্যে আপনার আসামিরা তো মুক্তি পেয়ে যাবে না।”

ট্রাইব্যুনাল আরও বলেন, “আমরা যদি ভুল করি, তাহলে আপনাদের যাওয়ার সুযোগ আছে। আমরা তো একটি মতামত দিই মাত্র। এটি হিয়ারসে সাক্ষ্য, আর তার স্বামী মারা গেছেন— এজন্যই এই সাক্ষ্য নেওয়া হচ্ছে।”

ট্রাইব্যুনালের এই মন্তব্যে সম্মতি জানিয়ে আমির হোসেন বলেন, “জি মাই লর্ড।” এরপর তিনি বাকি প্রশ্ন শেষ করে জেরা শেষ করেন।

বেলা ১১টা ২৭ মিনিটে নাদিমের স্ত্রী নিহা সাক্ষীর ডায়াসে ওঠেন। সঙ্গে ছিলেন তার তিন বছরের ছেলে আনাস বিন নাদিম। শপথ পাঠ করে তিনি ২০২৪ সালের ১৯ জুলাই স্বামী হত্যার পুরো ঘটনার বিবরণ দেন এবং বিচার দাবি করেন। পরে তাকে জেরা করেন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও গ্রেপ্তার চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ান, সাইমুম রেজা তালুকদারসহ অন্যরা।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গ্রেপ্তার আছেন রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক চার আসামি হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত ১০ আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় পুলিশ-বিজিবির উপস্থিতি দেখে আতঙ্কে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে ওঠেন ফুফুর বাসায় ফেরা পথে থাকা তরুণ আমির হোসেন। তখন পুলিশও পিছু নেয়। জীবন বাঁচাতে তিনি ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। পরে পুলিশ সদস্যরা ছয়টি গুলি চালালে তিনি তিনতলায় পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

সেদিন একই এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নাদিম ও মায়া ইসলাম। গুলিবিদ্ধ হয় মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসা। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েও শিশুটি এখনো কথা বলতে পারছে না।