ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের 'কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট' মাস পালন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০১:০৮ এএম

রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের 'কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট' মাস পালন

সিলেট মুরারীচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন বলেছেন, রোটারি ক্লাব শুধু সমাজসেবা সংগঠন নয়; এটি একটি মানবিক প্রতিষ্ঠান। রোটারিয়ানরা সমাজে আলো ছড়িয়ে দেন, যেভাবে এক প্রদীপ অন্ধকার দূর করে। অর্থনৈতিক কমিউনিটি ডেভেলপমেন্ট মানে শুধু কর্মসংস্থান নয়, এটি মানবসম্পদ উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গঠনের প্রক্রিয়া। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো শিক্ষা, দক্ষতা ও স্বনির্ভরতা। রোটারির প্রকল্পগুলো, যেমন চক্ষু শিবির, নারীদের উদ্যোক্তা সহায়তা, এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, এগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায় মানুষদের স্বাবলম্বি করতে রাতদিন তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। যার ফলে অনেক অসহায় পরিবার আজ স্বাবলম্বি হয়েছেন। আমি আশা ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ সকল সদস্যদের মাধ্যমে আগামীতেও এই ক্লাবের কার্যক্রম আরো বেগবান হবে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সপ্তাহিক সভা এবং “কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট” মাস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন রিপসা টিমের এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি মো. সিদ্দিকুর রহমান, স্পেশাল এইড রোটা. জাকির আহমেদ চৌধুরী, কো-কোডিনেটর-এডমিন রোটা. মোহাম্মদ মনজুর আল বাসেত, রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট রোটা. মুজাক্কির হোসেন কামালি, রোটারি ক্লাব অব সিলেট মিডডাউনের প্রেসিডেন্ট রোটা. সেলিনা আক্তার চৌধুরী, সুনামগঞ্জ সমিতির ট্রেজারার মস্তাফিজুর রহমান, সুলতান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. মনসুর আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের নবাগত সদস্য রোটা. নিশি কান্ত দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটা. পিপি মো. নজরুল ইসলাম। প্রধান অতিথিকে দিয়ে ফুল বরণ করেন রোটা. পিপি বদরুল হোসেন এড.। ওয়ার্ল্ড পোলিও ডে অনুষ্ঠানের উপর মুল্যায়ন মুলক আলোচনায় অংশ নেন রোটা. পিপি মো. তৈয়বুর রহমান, ক্লাবের বর্তমান প্রজেক্ট (চক্ষু শিবির) এর কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন রোটা. পিপি এম এ রহিম। ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটা. পিপি সাব্বির আহমেদ। সেক্রেটারি ইনাউন্সমেন্ট প্রদান করেন ক্লাব সেক্রেটারি শিশির সরকার। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন রোটা. পিপি রুহুল আলম খান এবং রোটা. জুবায়ের আহমেদ। অনুষ্ঠানে যারা সময়মতো উপস্থিত হন তাদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।