ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

পুলিশের মতো আর্মিও নির্বাচনী দায়িত্বে, পলাতক আসামিরা প্রার্থী হতে পারবে না, ফিরছে ‘না ভোট’

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

পুলিশের মতো আর্মিও নির্বাচনী দায়িত্বে, পলাতক আসামিরা প্রার্থী হতে পারবে না, ফিরছে ‘না ভোট’

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনের ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে, এবং জোটভুক্ত প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোটে লড়তে হবে। একই সঙ্গে ব্যালটে ‘না ভোট’ বিধানও ফিরছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যেসব গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত করা।

অনুমোদিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না।

তিনি জানান, প্রার্থীর যোগ্যতা–অযোগ্যতার ক্ষেত্রে পলাতক ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধানও যুক্ত করা হয়েছে। পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “পলাতক হচ্ছে—যখন আদালত কাউকে পলাতক ঘোষণা করে। আদালত যখন হাজির হতে বলছে, পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, তবু হাজির হচ্ছেন না—তখন আদালত পলাতক ঘোষণা করে। বিচার চলাকালীন সময়ে কেউ অনুপস্থিত থাকলে তাকেও পলাতক ধরা হয়।”

নতুন বিধান অনুযায়ী, প্রার্থীদের হলফনামায় দেশি ও বিদেশি আয়ের উৎসের বিবরণ এফিডেভিটের মাধ্যমে দিতে হবে।
আসিফ নজরুল বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন—প্রার্থীদের দেশি-বিদেশি আয়ের উৎস, সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে। এটি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাতে সবাই জানতে পারে কার কী সম্পদ। উনি বলেছেন, এ সংক্রান্ত বিধান আইনে অন্তর্ভুক্ত থাকবে।”

এবার ভোটে প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি একক প্রার্থীর আসনে ‘না ভোট’ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, “‘নো ভোট’ বিধান যুক্ত করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে না ভোট হবে। ২০১৪ সালের ভুয়া, সাজানো নির্বাচন যেন আর না হয়—সে ব্যবস্থা করা হয়েছে। এখন ভোটাররা যাকে পছন্দ না, তাকেও ‘না ভোট’ দিতে পারবেন।”

সংশোধিত আরপিও অনুযায়ী, জোটভুক্ত প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোটে অংশ নিতে হবে। আগে জোটভুক্ত হয়ে বড় বা জনপ্রিয় দলের প্রতীক ব্যবহারের সুযোগ থাকলেও এবার তা থাকবে না।
আসিফ নজরুল বলেন, “নির্বাচনি জোট হলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, যাতে ভোটাররা স্পষ্টভাবে বুঝতে পারেন, তিনি কোন দলের।”

এছাড়া নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, কারা হেফাজতে থাকা ব্যক্তি ও সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। এবার আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন শেষে ডাকযোগে ভোট দিতে পারবেন।

ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ রাখার বিধানও যুক্ত হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

রাজনৈতিক দলগুলোর অনুদানের ক্ষেত্রে বলা হয়েছে, ৫০ হাজার টাকার বেশি অনুদান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে, এবং অনুদানদাতাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে।

সবশেষে তিনি বলেন, “আগে আইনে ছিল—কোনো ভোটকেন্দ্রে অনিয়ম হলে কেবল ওই কেন্দ্রের ফলাফল বাতিলের বিধান। এখন নির্বাচন কমিশন যদি মনে করে, কোনো নির্বাচনি এলাকায় এত অনিয়ম হয়েছে যে পুরো আসনের ভোট বাতিল করা উচিত—তাহলে তা করতে পারবে। ইসিকে সে ক্ষমতা দেওয়া হয়েছে।”