ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

৩৫ বছর পর চাকসু’র ভোটগ্রহণ চলছে, ফল ঘোষণা রাতেই

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম

৩৫ বছর পর চাকসু’র ভোটগ্রহণ চলছে, ফল ঘোষণা রাতেই

দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা ও ফল ঘোষণা। কর্তৃপক্ষের আশা, আজ রাতের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ভোটগ্রহণ চলছে পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে চলছে ভোটগ্রহণ।

ভোটগ্রহণ ও গণনা সরাসরি প্রদর্শনের জন্য ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। ভোট হচ্ছে ব্যালট পেপারে, আর গণনা সম্পন্ন হবে ওএমআর মেশিনের মাধ্যমে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবারের নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪১৫ জন, আর হল ও হোস্টেল সংসদের ১৪টি পদের জন্য ৪৯৩ জন লড়ছেন।

কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থী রয়েছেন ৪৭ জন।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–এর আটটি দল ক্যাম্পাসে অবস্থান করছে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত আছে সেনাবাহিনীও।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী শহরে বসবাস করেন। তাদের ক্যাম্পাসে আনতে বাড়তি শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা বাধার কারণে প্রশাসন তা আয়োজন করতে পারেনি।

সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে সপ্তমবারের মতো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।