ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ

মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস খুললে আরেকটি ‘শাপলা চত্বর’:হেফাজত

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম

মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস খুললে আরেকটি ‘শাপলা চত্বর’:হেফাজত
শনিবার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মিলনায়তন সংগঠনের ঢাকা মহানগরের আলোচনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর স্থাপন হলে প্রয়োজনে আবার ‘শাপলা চত্বরে’ যাওয়ার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম। এই দপ্তর স্থাপনে নীতিগত অনুমতি দেওয়ার প্রতিবাদে আগামী শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভেরও ডাক দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মিলনায়তন সংগঠনের ঢাকা মহানগরের উদ্যোগে এক আলোচনায় নেতারা এই ঘোষণা দেন। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, "আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে এদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার ‘নীলনকশা’ বাস্তবায়ন হতে দেব না। "যদি হেফাজতে ইসলাম প্রয়োজন মনে করে, তাহলে ইসলাম, দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এই ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব।'' ২০১৩ সালে শাপলা চত্বর, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারী এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সর্বশক্তি দিয়ে মোকাবিলা আলোচনায় হেফাজতের আমির শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর উপস্থিতিতে তার লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল ইসলাম ইসলামাবাদী। এতে বলা হয়, "আমরা লক্ষ্য করছি, জাতিসংঘ শরিয়া ও পারিবারিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করছে। তারা মুসলিম দেশগুলোতে ঢুকে, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। মানবাধিকারের নামে যদি বাংলাদেশে ধর্মীয় ও সামাজিক কাঠামোতে হস্তক্ষেপ করা হয় তাহলে ঈমানদার জনতা না সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে। "সরকারের প্রতি দাবি জানাচ্ছি, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং দূত নিয়োগে যে আবেদন সরকারের প্রতি করা হয়েছে তা আপনারা প্রত্যাখ্যান করুন। অন্যথায় আপামর তৌহিদী জনতাকে সাথে নিয়ে হেফাজতে ইসলাম তা শক্তভাবে মোকাবেলা করবে।” গত রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘‘ওএইচসিএইচআর (জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন) এর একটি শাখা অফিস উনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন। এ লক্ষ্যে উনারা আলোচনা করছিলেন। এ আলোচনার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এমওইউ বা সমঝোতা স্মারক উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে পরীক্ষা করব।” তিনি জানান, ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য চালু হবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়। হেফাজত আমিরের লিখিত বক্তব্যে বলা হয়, "সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, মানবাধিকার সুরক্ষার দোহাই দিয়ে, বেহায়াপনা-বেলাল্লাপনা, সমকামিতা ও অবাধ যৌনাচার, মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে অবস্থান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার যে চক্রান্ত, শুরু হয়েছে তা প্রতিহত করতে হবে।" বিক্ষোভের ডাক শুক্রবার বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করার ঘোষণাও দেন হেফাজতের আমির। পরে সংগঠনের মহাসচিব সাজিদুর রহমান বলেন, “পশ্চিমা ‘এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার রক্ত দেবো, যুদ্ধ করব। “সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলছি, অতি তাড়াতাড়ি এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। নাহলে হেফাজতে ইসলাম প্রতিহত এ সিদ্ধান্তকে করবে।” হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব বলেন, “আমাকে একজন বলেছে, গত ১৫ দেশে অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের কারণে এখানে অফিস খোলার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি বললাম, যখন মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, তখন ছিল কোথায়?” নারী ও শিশু উপদেষ্টা শারমিন মুরশিদ কওমি মাদ্রাসার বিরুদ্ধে ‘বিষোদগার’ করেছেন বলে অভিযোগ করে তাকে অপসারণের দাবিও করেন এই হেফাজত নেতা। হেফাজতের সহকারী মহাসচিব আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসেন রাজিও এ সময় বক্তব্য রাখেন।