ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

‘মাননীয় মেয়র’ হিসেবে নগর ভবনেই মতবিনিময় সভা করলেন ইশরাক

প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম

‘মাননীয় মেয়র’ হিসেবে নগর ভবনেই মতবিনিময় সভা করলেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদর দপ্তর নগর ভবনে এক সভায় অংশ নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

সোমবার (১৫ জুন ২০২৫) দুপুরে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা হয় নগর ভবনের মিলনায়তনে। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র’।

এর আগে ২০২০ সালের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেয়।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনো শপথের উদ্যোগ না নেওয়ায় ইশরাক ঘোষণা দেন, সরকার উদ্যোগ না নিলে তিনি নিজেই ঢাকাবাসীর সমর্থনে মেয়র হিসেবে শপথ নেবেন। এরই ধারাবাহিকতায় সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়, যেখানে ইশরাককে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

ডিএসসিসির একটি সূত্র জানায়, রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং নাগরিকসেবা উন্নয়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক। সেখানে উপস্থিত কয়েকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট উপহার দেন।

ব্যানারে 'মেয়র' লেখা নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক বলেন, ‘আজ আমরা ডিএসসিসির কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছি। এই অনুষ্ঠানের আয়োজন আমি করিনি। কেউ যদি আমন্ত্রণ জানিয়ে আমাকে "মেয়র" বলে সম্বোধন করে, সেটি তাদের সিদ্ধান্ত। আমি কিছু বলছি না।’

তিনি আরও বলেন, ‘এটা জনগণের দাবি, আর বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটাকে বহাল রেখেছে।’

‘যারা এই সম্বোধন নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের আরও শিক্ষিত হওয়া দরকার,’ বলেন ইশরাক। ‘নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে স্পষ্টভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে।’