ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

ইশরাকের ভবিষ্যৎ কী? ইসির ভূমিকা নিয়ে আপিল বিভাগের অসন্তোষ

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৪:২৩ পিএম

ইশরাকের ভবিষ্যৎ কী? ইসির ভূমিকা নিয়ে আপিল বিভাগের অসন্তোষ

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, নির্বাচন কমিশন এই ঘটনায় তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এই পর্যবেক্ষণ দেয়।

তবে এই রায়ের পরও অনিশ্চয়তা কাটেনি—ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন কি না, সে বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারির আগে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল, এই বিষয়টিও আপিল বিভাগে অসন্তোষের কারণ হয়।

আদালত জানায়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা রাখে। অথচ কমিশন সেই ক্ষমতা প্রয়োগ না করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, যা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। কারণ, সংবিধান অনুসারে মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথা, উল্টোটা নয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ইয়াসিন খান বলেন, “ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, যা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার এখতিয়ার। লিখিত রায় প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গেজেটে হস্তক্ষেপ করেনি। তবে মামলার দুই পক্ষের আইনজীবীদের বক্তব্যে মতভেদ দেখা গেছে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেন, “সর্বোচ্চ আদালত যেহেতু আবেদন নিষ্পত্তি করেছে, আমরা মনে করি, ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গেজেটের আর কোনো কার্যকারিতা নেই।”

অন্যদিকে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “গেজেট এখনো বহাল আছে। আমাদের মতে, সরকারকেই শপথ পড়াতে হতো, এটি সরকারের দায়িত্ব।”

পটভূমি

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

পরবর্তীতে ক্ষমতার পালাবদলের পর, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে।

এর ধারাবাহিকতায় ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এরপর ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ, যাতে ইশরাককে শপথ না পড়ানোর আদেশ চাওয়া হয়।

একই দিনে ইশরাকের সমর্থকেরা তাকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন, যার ফলে নগর ভবনে দুই সপ্তাহ ধরে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।

আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক।

তাদের আন্দোলনের মধ্যেই ‘শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে’ দায়ের করা রিট আবেদনটি ২২ মে খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ আবেদনকারীর রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে তা সরাসরি খারিজ করে দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে ২৬ মে আপিল বিভাগে আবেদন করেন মামুনুর রশিদ। ওই আবেদনেই বৃহস্পতিবার আপিল বিভাগ পর্যবেক্ষণসহ চূড়ান্ত নিষ্পত্তি দেয়।