ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট কেমন হলো

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৪:০৫ পিএম

বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট কেমন হলো

বাজারে ছাড়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকা তিনটি নতুন নোটের নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার এই নোটগুলো বাজারে ছাড়া হবে ১ জুন থেকে। পাশাপাশি বর্তমানে প্রচলিত ২০, ৫০ ও ১০০০ টাকার নোট আগের মতোই চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ বিষয়কে কেন্দ্র করে নতুন নকশা ও সিরিজে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ১০০০ টাকার নোটের এক পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন এবং অন্য পাশে জাতীয় স্মৃতি সৌধের ছবি। ৫০ টাকার নোটে এক পাশে আহসান মঞ্জিল এবং অন্য পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর প্রতিচ্ছবি রয়েছে। ২০ টাকার নোটে ব্যবহার করা হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের চিত্র।

তিনটি নোটেই বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “এই তিনটি নতুন নকশার নোট ছাড়াও ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট ছাপার প্রক্রিয়া হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।”

এর আগে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানিয়েছিলেন, “আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার নাগাদ নতুন নোট পাওয়া যাবে।” এরও আগে, ২৪ মে গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের জানিয়েছিলেন, “কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।”

বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ইঙ্গিত দিয়েছিলেন, বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতেই বাজারে আসতে পারে।

রমজানের শুরুতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। সেইসব আগের নকশার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ছিল। আর বঙ্গবন্ধুবিহীন নকশার নতুন নোট বাজারে ছাড়ার কথা ছিল এপ্রিলের শেষ বা মে’র শুরুতে।

তবে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই বাংলাদেশ ব্যাংক জানিয়ে দেয়, বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট ঈদের আগে ছাড়া হচ্ছে না, কোরবানির ঈদের আগে নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে।

তবে কেন ওই সময় নতুন নোট ছাড়া হয়নি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ব্যাংক।

যদিও মুখপাত্র সেসময় কিছু না বললেও গুঞ্জন রয়েছে, বঙ্গবন্ধুর ছবিসংবলিত নোট নিয়ে আপত্তির কারণে রোজার ঈদে আগের নকশার নতুন নোট বাজারে ছাড়া হয়নি।