ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের

দুদকের মামলায় জুবাইদার সঙ্গে তারেকও খালাস, বাতিল হলো সাজার রায়

প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৬:১১ পিএম

দুদকের মামলায় জুবাইদার সঙ্গে তারেকও খালাস, বাতিল হলো সাজার রায়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া সাজা বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৮ মে ২০২৫) বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে জুবাইদা রহমানের করা আপিল গ্রহণ করে এই রায় দেন। এর আগে জজ আদালত এই মামলায় তারেক রহমানকে নয় বছর এবং জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

আদালত রায়ে উল্লেখ করেছেন, “জুবাইদা রহমানকে নোটিশ না দিয়েই মামলা দায়ের করেছিল দুদক, যা আইনি প্রক্রিয়া অনুসরণ করে হয়নি।” হাইকোর্ট মামলাটিকে শুরু থেকে ‘বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছে, যেহেতু পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল না, তাই আপিল না করলেও তারেক রহমানের সাজার রায় বাতিল করে তাকেও খালাস দেওয়া হয়েছে।

এর ফলে আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলায় তিনি খালাস পেলেন।

২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডন যান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। এরপর আওয়ামী লীগ সরকারের সময়ে তারা আর দেশে ফেরেননি।

২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় তারেক রহমান ও খালেদা জিয়াকে অব্যাহতি দেয় আদালত। একই বছরের ২ অক্টোবর জুবাইদার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়।

সেই আদেশে বলা হয়েছিল, “সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ এবং আপিল দায়েরের শর্তে দণ্ডাদেশ স্থগিত করা হলো।”

১৭ বছর পর, গত ৬ মে শাশুড়ির সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। পরে তার আইনজীবীরা হাইকোর্টে আপিল করেন।

মামলার এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি ও রায় পর্যালোচনা করে ২২ মে থেকে এ মামলার আপিল শুনানি শুরু হয়। শুনানিতে জুবাইদার সঙ্গে তারেক রহমানেরও খালাস চান তাদের আইনজীবীরা।

জুবাইদার পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদক ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে। আসামি করা হয় তারেক রহমান, জুবাইদা রহমান এবং তার মাকে সৈয়দা ইকবাল মান্দ বানুকে।

অভিযোগে বলা হয়, তারা ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। তারেক রহমানকে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয় জুবাইদা ও তার মায়ের বিরুদ্ধে।

মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরই তারেক ও জুবাইদা পৃথক রিট করেন। ২০০৮ সালের ৩১ মার্চ মামলার চার্জশিট দাখিল করে দুদক।

পরে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রায় দেন। এতে তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

জুবাইদা রহমান তার তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ১৪ মে সেই আপিল গ্রহণ করে এবং তাকে জামিন দেয়। এর আগের দিন আদালত ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে ওই আপিলের অনুমতি দিয়েছিলেন।