ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের

নিষেধজ্ঞার মধ্যেও কর্মচারীদের বিক্ষোভ, সচিবালয়ে পুলিশের পাশাপাশি সোয়াট-বিজিবি-র‌্যাব

প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০১:৩২ পিএম

নিষেধজ্ঞার মধ্যেও কর্মচারীদের বিক্ষোভ, সচিবালয়ে পুলিশের পাশাপাশি সোয়াট-বিজিবি-র‌্যাব

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে অংশ নিচ্ছেন। মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকাল থেকে সচিবালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের।

ঘোষিত সময় অনুযায়ী, বেলা ১১টার পর শুরু হয় বিক্ষোভ। সচিবালয়ের ভেতরে দুপুর পৌনে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে জড়ো হয়ে অবস্থান নেন।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে গোটা সচিবালয় এলাকায় গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তার বলয়। সকাল থেকেই সেখানে মোতায়েন ছিল পুলিশ, সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সচিবালয়ের মূল ফটকে সোয়াট টিমের অবস্থান ছিল স্পষ্ট, সঙ্গে ছিল বিজিবির উপস্থিতিও।

প্রশাসনের নির্দেশনায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া বাইরের কেউ সেখানে প্রবেশ করতে পারেননি। এমনকি সাংবাদিকদের প্রবেশও নিষিদ্ধ করা হয় প্রথমদিকে, যদিও দুপুরের পর সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয় এবং রবিবার রাতে রাষ্ট্রপতির অনুমোদনের পর এটি অধ্যাদেশ আকারে জারি হয়। এরপরই তা বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রবিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক কালো আইন’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ সচিবালয়ের চলমান পরিস্থিতিকে ‘ক্যান্টনমেন্ট’ আখ্যা দিয়ে ‘ক্যু’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। সুতরাং, সাবধান!”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়। পাশাপাশি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সচিবালয় ও এর আশপাশে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে।

ডিএমপির সোমবার রাতের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ। তা সত্ত্বেও সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের বাদামতলায় ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ সমাবেশের ডাক দেয়।

এই কর্মসূচিকে ঘিরেই সকাল থেকেই সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি সোয়াট ও বিজিবিও সতর্ক অবস্থানে থাকে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যদের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মীর উপস্থিতিও লক্ষ করা যায়। সচিবালয়ের বাইরে রাখা হয় সাঁজোয়া যান (এপিসি)।