ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করেছে, জানালো হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত: ২২ মে ২০২৫, ১২:১৬ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করেছে, জানালো হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নাগরিকদের মৌলিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি দাবি করেছে, বিচারব্যবস্থার সংস্কারের পরিবর্তে কর্তৃপক্ষ সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে। বুধবার (২১ মে ২০২৫) প্রকাশিত এক প্রতিবেদনে এই মন্তব্য করে সংস্থাটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি মাসের ১২ তারিখ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সভা, সমাবেশ, প্রকাশনা ও অনলাইন প্রচারণার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের মতে, আগের সরকারের সময়েও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দমনমূলক নীতি অনুসরণ করা হয়েছিল, আর বর্তমান সিদ্ধান্ত সেই ধাঁচেই মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের আশঙ্কা তৈরি করছে।

গুম ইস্যুতে প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতায় কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গুম প্রতিরোধে তৈরি করা খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এইচআরডব্লিউ-এর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, "গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে যে কাঠামো প্রয়োজন, তা খসড়া আইনে নেই।"

আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে হতাশাজনক আখ্যা দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সরকার বলেছে—সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে। কিন্তু বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলতে পারে, ফলে এ সিদ্ধান্ত কার্যত দলটিকে নিষিদ্ধ করার শামিল।

প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ স্বাধীনতা-সংগ্রামের পূর্বকাল থেকেই সক্রিয় একটি দল এবং তাদের রয়েছে একটি বড় জনসমর্থন। এই সিদ্ধান্ত কোটি কোটি সমর্থকের মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করছে। এছাড়া নিষেধাজ্ঞা জারির পর বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও বাতিল করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যদিও আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারসহ নানা অপরাধের বিচার হওয়া প্রয়োজন, তবে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা নাগরিকদের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। এতে করে আগের সরকারের বিরোধী দল দমননীতিরই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।