ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান

গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ থেকে বাটা, কেএফসিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় কঠোর হওয়ার বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবারের ওই সব হামলায় জড়িত থাকার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান চলবে। এসব ঘটনায় এখন পর্যন্ত চার‌টি মামলা দায়ের হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) প্রধান উপদেষ্টার ফেইসবুক পাতায় এক পোস্টে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে সোমবার হামলা-ভাংচুরের পরপরই জড়িত সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। ফিলিস্তিনের গাজায় দেড় বছরের বেশি সময় ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি এরই মধ্যে নিহত হয়েছে, যার একটি বড় অংশ শিশু।

গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে অভিযোগ তুলে বিশ্বব্যাপী সোচ্চার অধিকারকর্মীরা। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সোমবার সারাবিশ্বে ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের জেলায় জেলায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ হয়। সিলেটে বিক্ষোভকারীদের একটি অংশ বাটা ও কেএফসির মালিকানায় ইহুদিরা থাকার কথা তুলে প্রতিষ্ঠান দুটিতে ব্যাপক হামলা ও লুটপাট চালায়।

বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে বিশ্বের ৪০টি দেশের ব্যবসায়ীরা যখন ঢাকায়, তখন সিলেটে বহুজাতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় সরকারও তৎপর হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেটসহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এসব ঘটনায় দুটি মামলায় হয়েছে জানিয়ে ফেইসবুক পোস্টে বলা হয়, আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থা বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও পর্যালোচনা করছে বলেও জানানো হয়েছে। তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে সরকার।

এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছিলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে।” তিনি আরও বলেন, “সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনও অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলাকে ‘ন্যক্কারজনক দৃষ্টান্ত’ এর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেছেন, “যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা এই জঘন্য ভাংচুর চালিয়েছে, তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী।”