ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

সাউথওয়েস্ট ইংল্যান্ডের ব্যবসায়ীদের সাথে বিবিসিজিএইচ নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ০৪:৪৯ এএম

সাউথওয়েস্ট ইংল্যান্ডের ব্যবসায়ীদের সাথে বিবিসিজিএইচ নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত
লেটস বিট ক্যান্সার শ্লোগাণকে সামনে রেখে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের  নেতৃবৃন্দের সাথে সাউথওয়েস্ট ইংল্যান্ডের ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারি রবিবার সামারসেটের স্পাইস ক্লাব রেস্টুরেন্টে  সভা  সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিয়ানীবাজার ক্যান্সার  ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি করিম মিয়া শামিম। ব্যবসায়ী জুবের আহমেদ এর সঞ্চালনায় শুরুতে  কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও এম শাহাব  উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন  হাসপাতালের মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু , ফান্ডরাইজিং ডাইরেক্টর আজিজুর রহমান ও মুয়াজ্জেম হোসাইন ময়েজ এবং ডনার আজাদ হোসাইন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন ইকবাল হোসেন,  হেলাল তালুকদার,  শাহজাহান তরফদার,  রফিক মিয়া,  মাহবুব রহমান,  লিটন আহমেদ,  নাসিম তালুকদার,  তড়িছ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এর সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।  এছাড়া আগামী মার্চ মাসে সাউথওয়েস্ট ইংল্যান্ডের সামারসেট এলাকায় একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন এর কথা জানানো হয় অনুষ্ঠানে। এসময় আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান, সৈয়দ আমবিয়া রুবেল, তরিছ আলি,  আফসার উদ্দিন লিটন,  শাহিদুজ্জামান,  রেজাউল উদ্দিন,  হেলাল আহমেদ,  আনোয়ার হোসেন,  হারুন আলী,  রাসেল আহমেদ,  আব্দুল্লাহ ফারুক, নাসিম তালুকদার,  ইকবাল হুসাইন,  রফিক মিয়া,  শাহজাহান তরফদার,  সালেহ  আহমেদ,  শাহ উদ্দিন সহ অনেকে। প্রসঙ্গ যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার চিকিৎসার লক্ষ্যে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটি  প্রবাসীদের অর্থায়নে ধীরে ধীরে একটি পুর্ণাঙ্গ হাসপাতাল রুপে প্রতিষ্ঠার জন্য সকল ধরনের সর্বাত্নক চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে  এওয়ারনেস কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের হেলথ ভিজিটররা  বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৬৫ হাজার পরিবারে  ক্যান্সার রোগ সম্পর্কে স্বাস্থ্য  সচেতনতা প্রদান করেছে। সাম্প্রতিক করোনা মহামারী   সময়ে বিনামুল্যে সরাসরি  চিকিৎসা সেবা, টেলিমেডিসিন সেবা প্রদানের পাশাপাশি করোনা আইসোলেশন ইউনিট চালু করে  প্রায় ২২ হাজার রোগীকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালটি  ক্যান্সার হেলপ ডেস্ক এর মাধ্যমে  জটিল ক্যান্সার রোগীদের  চিকিৎসা  সেবায় প্রয়োজনে  বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল দিকনির্দেশনামূলক সহায়তা করছে। বর্তমানে  বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানে সার্বক্ষনিক নিয়োজিত আছেন ৬জন চিকিৎসা । এছাড়াও  প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকরা  হাসপাতালে এসে সেবা দিয়ে থাকেন। এই চ্যারিটি হাসপাতালটির সকল কাজে  আলাদা আলাদা বিভাগ , বিশেষজ্ঞ ডাক্তার ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সরাসরি তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে এইসব কাজের তথ্য ও আর্থিক হিসাব মনিটরিং এবং করণীয় সম্পর্কে  দিকনির্দেশনা দেয়া হয়। প্রাসঙ্গিকভাবে  উল্লেখ্য, মূলত প্রবাসীদের বিরাট একটি অংশের  অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর অবস্থান সিলেটের বিয়ানীবাজারে পৌর শহরে হলেও এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী বিস্তৃত। প্রতিষ্ঠানটি  কোন আঞ্চলিকতা বা সিলেট অঞ্চল কেন্দ্রীক দুর্বলতা  ইত্যাদিতে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে সেবা প্রদান করে আসছে।