ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

 বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে  ট্রাস্টি সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ০৮:২৪ পিএম

 বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে  ট্রাস্টি সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ
https://www.youtube.com/watch?v=PoUEuvmF9-s বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র সহযোগিতায় ট্রাস্টিবৃন্দের  সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা  হয়েছে। ৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কান্তি তালুকদার। প্রধান অতিথি ছিলেন পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষাবিদ আলী আহমদ । অনু্ষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন,বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, উপদেষ্টা আনোয়ার হোসেন মুরাদ, উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি আবুল হোসেন খসরু। এছাড়াও অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন পরিচালনা পর্ষদের সদস্য আতিকুল ইসলাম ও গৌছ উদ্দিন। অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের ট্রাস্টিদের সম্মানা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র শিক্ষাবান্ধব  উদ্যোগের প্রশংসা করে বলেন- সমাজকে আলোকিত করতে শিক্ষার কোন বিকল্প নাই। এবং এই শিক্ষার আলো ছড়াতে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকা অপরীসিম। একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই উন্নত হয়- যখন প্রতিষ্ঠানের জন্য সকলে সমন্বিতভাবে কাজ করেন। প্রধান অতিথি  বলেন,বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নিজ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের লক্ষ্যে অনুকরণীয় উদ্যোগটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে  বলেন, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার  ট্রাস্ট ইউকে তাদের নিজ অঞ্চলের প্রতি দায়বোধের জায়গা থেকে আলোকিত কাজ করেছে । প্রবাস থেকে নিজ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে  প্রেরণাদায়ী সহযোগিতা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষকরা নিরবিচ্ছিন্নভাবে আমাদের সমাজকে আলোকিত করে যাচ্ছেন। এবং তাদের প্রতি সম্মান দেখানোর অর্থ হলো- মানবিকতার চর্চার ক্ষেত্রটিকে আরও সুপ্রসন্ন করা। শিক্ষকদের মাধ্যমে প্রেরণা পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের দেখানো পথেই হাটবে বলে বিশ্বাস করি।