ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

যুবলীগ সভাপতির ড্রাইভার পোশাক শ্রমিকের গায়ে আগুন দিলেন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ০৪:৩০ এএম

যুবলীগ সভাপতির ড্রাইভার পোশাক শ্রমিকের গায়ে আগুন দিলেন
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাবশালী এক আ.লীগ নেতার ব্যক্তিগত ড্রাইভারের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নারী পোশাক শ্রমিকের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন। ওই ড্রাইভারের নাম নুরুল ইসলাম। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতির গাড়ি চালান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ পাইলট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেয়া স্বামী পরিত্যক্তা ওই পোশাক শ্রমিকের বাড়ি বরিশালে। তিনি পাইলট স্কুল এলাকার আলী আহম্মদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে স্থানীয় মেরিনা গার্মেন্টে চাকরি করে জীবিকা নিরবারহ করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী স্বামী পরিত্যক্তা হয়েও জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করছেন। কারও কাছে হাত না পেতে জীবনযুদ্ধে মেরিনা গামেন্টসে চাকরি নিয়েছেন। তার সংসারে একটি মেয়ে ছিল। তাকে বিয়ে দিয়ে ভাড়াটিয়া বাসায় তিনি একা বসবাস করেন। তার একা থাকার দুর্বলতার সুযোগ নিয়ে নুরুল ইসলাম তার প্রতি কু-নজর দেয়। নুরুল ইসলাম ওই নারীকে অনেকদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। নুরুল ইসলাম প্রায় সময় ওই নারীকে কু-প্রস্তাবও দিতেন। তবে তিনি (নারী) রাজি হননি। রোববার রাত সাড়ে ৭টার দিকে গামেন্টস ছুটি শেষে ওই নারী বাসায় যাওয়ার সময় বাড়ির সামনে রাস্তা গতিরোধ করেন নুরুল ইসলাম। এসময় তাকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় নুরুল ইসলাম ওই নারীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই নারী চিৎকার করে মাটিতে গড়াগড়ি করে নিজে বাঁচার চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। ততক্ষণে নুরুল ইসলাম পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকাবাসীর বরাত দিয়ে জানান, নুরুল ইসলাম প্রায় সময় ওই নারীকে উত্ত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। ওই নারী হলো স্বামী পরিত্যক্তা। আর নুরুল ইসলামের স্ত্রী সন্তান রয়েছে। তারপরও তিনি তাকে উত্ত্যক্ত করতো এমন অভিযোগ রয়েছে। রোববার রাতে ওই নারীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা নুরুল ইসলামের কথা বলছেন। আমরা ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।