ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে সফলভাবে ‘বঙ্গবীর ওসমানী কাপ ২০২০ সম্পন্ন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৩ পিএম

লন্ডনে সফলভাবে ‘বঙ্গবীর ওসমানী কাপ ২০২০ সম্পন্ন
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গনি ওসমানীর নাম অনুসারে ব্রিটেনে প্রথমবারের মত অনুষ্টিত হল বঙ্গবীর ওসমানী ব্যাডমিন্টন কাপ টুর্নামেন্ট । ওসমানীনগর বালাগঞ্জ প্লায়ার্স এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে গত ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার পুর্ব লন্ডনের নিউহ্যাম লেইজার সেন্টারে দিনব্যাপি এ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টিত হয়। খেলায় তিনটি ক্যাটাগরিতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ৭০ টি টিম অংশগ্রহন করেন। এতে তিন ক্যাটাগরিতে ভিন্ন তিনটি টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।B&D ক্যাটাগরিতে রাজু ও সায়েম, D&D ক্যাটাগরিতে মামুন ও জাহিদ ও প্যাশনেট ক্যাটাগরিতে হাসান ইয়াহইয়া ও আফজল খান বিজয়ী হন।রানার্সআপ হন B&D ক্যাটাগরিতে রিয়াদ ও জুবায়ের, D&D ক্যাটাগরিতে মুজাম্মিল ও ইনফিতাক এবং প্যাশইনেট ক্যাটাগরিতে ইমন ও জুবায়ের। টুর্নামেন্ট সেরার পুরস্কার পান যথাক্রমে সায়েম, ইনফিতাক ও আফজল। অনুষ্ঠানের প্রধান অতিথি লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের ডিপুটি স্পীকার কাউন্সিলর ব্যারিষ্টার নাজির আহমেদ বঙ্গবীর ওসমানীর নামানুসারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, ব্রিটেন বেড়ে উঠা তরুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেত্বত্ব দানকারী এম এ জি ওসমানীকে পরিচয় করে দেয়ার একটি চমৎকার মাধ্যম হতে পারে এ রুপ ক্রীড়া কাজকর্ম। সাংবাদিক জুবায়ের আহমেদের পরিচালনায় পুরস্কার বিতরনী পর্বে বিজয়ীদের হাতে নগদ অর্থসহ ট্রফি তুলে দেন নিউহ্যাম কাউন্সিলের ডিপুটি স্পীকার কাউন্সিলর ব্যারিষ্টার নাজির আহমেদ,কাউন্সিলর সাদ চৌধরী,তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মোনিম জাহেদি ক্যারল,কাউন্সিলর আয়েশা চৌধরী,কাউন্সিলর হারুন মিয়া, সাবেক কাউন্সিলর হেলাল আব্বাস সহ প্রমূখ। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউল গজনবী, আব্দুল খালিক, আক্তার হোসেন রাজু, মাছুম কামালী, আতিকুর রহমান, ইয়াহইয়া হাসান, জুবায়েরুল ইসলাম,খইরুল চৌধরী, রিবু আহমেদ, ইব্রাহিম খলিল, ফযছল ইসলাম, জুবায়ের আহমেদ ও মাছুম চৌধরী। এ সময় আয়োজক কমটির পক্ষ থেকে মাছুম কামালী বলেন, এটি ছিল বংগবীর ওসমানী কাপের প্রথম আসর।তিনি খেলায় অংশগ্রহনকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে আরো বৃহৎ আকারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।