যশোরের বিমান অফিস মোড় এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ দুই জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু মনিরুল ও হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক (আর. এন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা (৩০), একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)। নিহতদের মধ্যে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন পিয়াশা আপন বোন এবং তিথী তাদের ভাবী (ভাইয়ের স্ত্রী)। এছাড়া আহতরা হলেন- নিহত তিথীর শিশু সন্তান মনিরুল (০৪) ও নিহতদের নিকটআত্মীয় হৃদয় (৩০)।
জানা যায়, প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যরা যশোর শহরে আসছিলেন। পথে বিমানমোড় এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়।
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে