ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

গোলাপগঞ্জে আরিফ ইকবাল বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০, ০৭:২০ পিএম

গোলাপগঞ্জে আরিফ ইকবাল বৃত্তি প্রদান অনুষ্ঠান

নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেছেন, বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে। বৃত্তি প্রদান শিশুদের মেধার এক ধরনের স্বীকৃতি। এর মাধ্যমে শিশুরা আগামীদিনে নিজেরদের মেধা ও মননের বিকাশেঅনুপ্রেরণা পাবে। গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জে আরিফ ইকবাল স্মৃতি প্রাথমিক ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা-২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বিকলে ৩টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বিশিষ্ট শিল্পপতি ও বৃত্তির প্রধান পৃষ্টোপোষক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, আরেক পৃষ্টোপোষক ও শিল্পপতি ফাহিম ফারুক চৌধুরী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অভিজিত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, শিশুদের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র হচ্ছে তার পরিবার। পরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে। তাই পরিবারকে শিশুদের মেধা ও মননের বিকাশে সচেতন হতে হবে। তিনি বলেন, আজকের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামীদিনের বাংলাদেশ গড়ার করিগর। তাদের ব্যাপরে পিতামাতা, শিক্ষক ও অভিভাবকদের যত্নশীল হতে হবে। তিনি আরিফ ইকবালের কথা স্মরণ করে বলেন, আরিফ সবসময় কাজের মধ্যে ব্যস্থ থাকতেন। যেকোন কাজ করার প্রশ্ন উঠলেই তিনি প্রথমেই আগ্রহ প্রকাশ করতেন। কাজের প্রতি তার আন্তরিকতা, নিষ্টা ও ভালোবাসা একটি অনুকরনীয় বিষয়। খুবই কম বয়সেই তিনি চলে গেলেন এটাই দুঃখ। আরিফ ইকবাল স্মৃতি পরিষদের উপ পরীক্ষা নিয়ন্ত্রক সাইদুল ইসলাম ও পরিষদের যুগ্ম আহবায়ক রিবলু আহমদের পরিচালায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের আহবায়ক অরুন কুমার দে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আনিসা তাবাসসুমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল আমিন, হল সুপার মাহবুবুর রহমান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মাসুমা রহমান ও জাহেরা জাকিয়া ইসলাম।

সভাপতির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী তার ছেলে কে স্মরণ করে বৃত্তি পরীক্ষার আয়োজন ও শিক্ষার্থীদের পুরস্কৃত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদ চৌধুরী, স্কাউটের জাতীয় পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, স্কাউট ব্যক্তিত্ব মুবিন জায়গিরদার, নর্থ ইংল্যান্ডের নেবটজার সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী, লক্ষীপাশা ইউনিয়নের চেয়াম্যান কবির আহমদ মুসন, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রুশন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আতহারিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মস্তফা আনওয়ারুল, তৈয়ব আলী, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আজম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক হোসেন আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সাটিফিকেট ও সম্মাননা তুলে দেয়াও হয়। এছাড়া আরো ১০জন গরীব মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়।