ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল-এ বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৩:৫৮ পিএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল-এ বিনামূল্যে চিকিৎসা সেবা
আজ ২০ শে অক্টোবর ২০১৯, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে ২০শে অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত বিনামূল্যে সপ্তাহ ব্যাপী চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ক্যান্সার,শিশুরোগ, গাইনী, ডায়াবেটিসসহ সকল ধরনের রোগের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের অভ্যন্তরীন সংস্কার কাজ পরবর্তী ২৪ ঘন্টা আবাসিক সুবিধার পুনঃউদ্বোধন উপলক্ষ্যে এই বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করা হয়। উক্ত সেবা সপ্তাহে ২০ ও ২১ তারিখ ঢাকা হইতে আগত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসার ডাঃ নন্দিতা নাজমা, গাইনী বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ নুরজাহান হেলেন ও ২৪শে অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়য়ের ক্যান্সার বিভাগের প্রফেসার ডাঃ সাইফ উদ্দিন আহমেদ বিশেষজ্ঞ সেবা প্রদান করবেন এবং হাসপাতালের কর্মরত চিকিৎসকবৃন্দ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ২৪ ঘন্টাই বিনামূল্যে সেবা প্রদান করবেন। হাসপাতালের মাঠ কর্মীদের তথ্যের ভিত্তিতে বিশেষ করে ক্যান্সার ও জরায়ু সমস্যায় আক্রান্ত রোগীদেরকে পর্যায়ক্রমিক সিরিয়াল প্রদান করে সেবা দেওয়া হচ্ছে।উল্লেখ্য হাসপাতালের আবাসিক সেবা আরোও ব্যাপকতর করার লক্ষ্যে এসি/নন এসি কেবিনসহ অন্যান্য বিভাগ সমুহের পুনঃউদ্বোধন উপলক্ষ্যে বাদ যোহর হাসপাতলের কনফারেন্স হলে মাথিউরা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি মাওঃ কামাল হুসাইন আল মাথিউরী, দাসগ্রাম জামে মসজিদের খতীব মাওঃ আছাদুজ্জামান ও দাসগ্রাম পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওঃ খলিলুর রহমানের সহযোগিতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের হাসপাতালের উপদেষ্টা আলহাজ্ব বুরহান উদ্দিন, সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান জনাব সোহেল খান, মেডিকেল ডাইরেক্টর ডাঃ মুহাম্মদ ইকবাল, কোর্ডিনেটর মোঃ জাকির হুসাইন, ম্যানেজার মকসুদ মুর্শেদ, সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বলসহ হাসপাতলের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।