ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা

বাদুড়ের দেহে নতুন এক ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি২০২৫) প্রকাশিত একটি গবেষণাপত্রে এই ভাইরাস খুঁজে পাওয়ার দাবি করেছেন তারা। কোভিড ১৯ মহামারির জন্য দায়ী ভাইরাসের মতো এটিও মানবদেহে অনুপ্রবেশ করে সংক্রমণে সক্ষম। এতে নতুনভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। চীনা সংবাদমাধ্যম দ্য সাউদ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে। ওই গবেষণাপত্রে বলা হয়েছে, করোনা ভাইরাসের আরেকটি ধরন খুঁজে পাওয়া গেছে। এইচকেইউ ফাইভ-কোভ নামের এই ভাইরাস বাদুড়সহ মানুষ ও স্তন্যপায়ী অন্য জীবদেহেও সংক্রমণ ঘটাতে সক্ষম। প্রখ্যাত ভাইরাস বিশেষজ্ঞ শি ঝেংলি এই গবেষণার নেতৃত্বে ছিলেন। গুয়াংঝু ল্যাবরেটরির এই গবেষকের সঙ্গে কাজ করেছে গুয়াংঝু অ্যাকাডেমি অব সায়েন্সেস, উহান ইউনিভার্সিটি এবং উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি। এই করোনাভাইরাসের অস্তিত্ব প্রথম পাওয়া যায় হংকংয়ে। এটি মারবেকোভাইরাস উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত যেটি মার্স সংক্রমণের জন্য দায়ী। এই ভাইরাসও কোভিড ১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ টু ভাইরাসের মতো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম সংক্রমণে সক্ষম। আরেকটি আশঙ্কার বিষয় হলো, এইচকেইউ ফাইভ-কোভ ভাইরাস কেবল মানুষের দেহে সরাসরি সংক্রমণ ছাড়াও অন্য প্রাণিদেহে প্রবেশ করে সেখান থেকে মানব দেখে প্রবেশে সক্ষম। উল্লেখ্য, কোভিড-১৯ ভাইরাসটি উহান ইনস্টিটিউটের ল্যাব থেকে এসেছিল বলে ধারণা করা হয়। যদিও চীন বরাবর এটি অস্বীকার করেছে।