ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

বাংলাদেশের প্রাক্তন জাতীয় ক্রিকেট কোচ জালাল চৌধুরি পরলোকে

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০১:২১ এএম

বাংলাদেশের প্রাক্তন জাতীয় ক্রিকেট কোচ জালাল চৌধুরি পরলোকে
করিমগঞ্জ জেলার ভূমিপুত্র ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্বনামধন্য প্রাক্তন কোচ, ক্রীড়া সাংবাদিক জালাল চৌধুরি আর নেই। আজ সকাল ১১.২৫ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বার কয়েক বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের প্রধান কোচ ছিলেন। তাঁর পৈত্রিক বাড়ি বদরপুরের মালুয়া গ্রামে। তিনি ১৯৪৭ সালে অবিভক্ত ভারতবর্ষে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা ইজাজুর রহমান চৌধুরি ছিলেন পাকিস্তান সরকারের অ্যাকাউন্টস অফিসার। মা রাজিয়া রহমান চৌধুরি ছিলেন একজন বিদুষী মহিলা। জালাল চৌধুরির প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ঢাকা কলেজিয়েট স্কুলে। স্নাতক ডিগ্রি নেন ঢাকা কলেজ থেকে। শৈশব থেকে ক্রিকেটের প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ব্যাচ হিসেবে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের মেইন ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সরকারি চাকরি করেননি। একজন ওপেনার ব্যাটসম্যান তথা উইকেটকিপার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করে ঢাকার প্রায় সবগুলো ক্রিকেট ক্লাবের খেলোয়াড় তথা কোচ হয়েছিলেন বিভিন্ন সময়। ভারতের পাতিয়ালা থেকে ১৯৭৯ সালে ক্রিকেট কোচিংয়ের উপর এক বছরের ডিপ্লোমা ডিগ্রি নেন তিনি। ১৯৯৭ সালে তাঁর-ই সুযোগ্য কোচিংয়ে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হয়! প্রায় পাঁচ দশকের অধিক তিনি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে "কয়েক ছত্র ক্রিকেট" নামে তাঁর একটি সংকলনও প্রকাশিত হয়। ২০১১ সালে তিনি বিপত্নীক হয়ে অনেকটা একাকিত্বের জ্বালায় ভুগতে থাকেন। তাঁর স্ত্রী কফতিয়া চৌধুরির মৃত্যুর পর তিনি একা জীবনযাপনে অভ্যস্থ হয়ে পড়েন। তাঁর একমাত্র ছেলে নাজিম জালাল চৌধুরি ও একমাত্র মেয়ে রাবাব মারিয়াম চৌধুরি দীর্ঘ দিন ধরে আমেরিকা প্রবাসী। জালাল চৌধুরি ক্রিকেটারের পাশাপাশি একজন লিটল ম্যাগ সম্পাদকও ছিলেন। ১৯৭৩ সালে "কিংশুক" নামে একটি লিটল ম্যাগাজিন তিনি সম্পাদনা করছেন। ‌‌আজিমপুর গোরস্থানে আজ আসরের নামাজ শেষে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ও সেখানেই তাঁকে কবরস্ত করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন তাঁর গুণমুগ্ধরা।