ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬
ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে নতুন ডিসি রেজা হাসান বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া আবুধাবি-ঢাকা রুটে ইতিহাদের আবারও যাত্রা শুরু বিদ্যুৎ-গ্যাস বিল শূন্য - ১০ বছর! যুক্তরাজ্যে অক্টোপাস এনার্জির অবিশ্বাস্য অফার কানাডায় সিলেটি কমিউনিটিকে নিয়ে আত্মপ্রকাশ করল শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো যুক্তরাজ্যে শরণার্থী স্পনসরশিপ ভিসা চালুর ঘোষণা, আবেদন শুরু এ বছরেই যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে যুক্তরাজ্যের ছোট গ্রামে ১,২৫০ আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্ত: সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাসিন্দারা ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? ঘরে বসেই সহজে ই-ভিসা (eVisa) করার ধাপসমূহ শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন

রোমে সাংবাদিক পরিবারের ইফতার মাহফিল

প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৩:০১ পিএম

রোমে সাংবাদিক পরিবারের ইফতার মাহফিল

আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও গোনাহ বর্জনের প্রকৃত শিক্ষা নিতে হবে। মুসলমান হয়েও ইসলামের বিপথগামীদের কারনে বিশ্বমুসলিম আজ নির্যাতিত ও নিপীড়িত। বাংলা প্রেস ক্লাব, ইতালি আয়োজনে ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনের কাজে লাগাতে তিনি আহ্বান করেন। ইটালীর রোমে ভিত্তোরিও রোমা ফুড অব রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জসিম উদ্দিন, ইতালী বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বাংলাদেশ সমিতি ইটালীর সাধারণ সম্পাদক মোঃজহিরুল আলম, ইটালী বি এন পির সহ সভাপতি আব্দুল কাদের বেপারী, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রাসুল কিটন, ইটালী বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বাংলাদেশ সমিতি ইটালীর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবুল, বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লাবন্য চৌধুরী, হাসান মাহমুদ, উপদেষ্ঠা লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইটালী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, শামিমা পপি, নিলুফা বানু, মেহেনাস তাব্বাসুম শেলি, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন।

এই ইফতার মাহফিলে উপস্থিত ছিল রোমের অন্যতম বৃহত্তর ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ বাংকার সমিতি রোমের সভাপতি জি এম ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি ওসমান সর্দার সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল দেওয়ান, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি রোমের সভাপতি মোঃ ইব্রাহিম, স্থায়ী সদস্য হাজী আব্দুল ওহাব, উপদেষ্টা জহিরুল হক বাবুল, সহ সভাপতি আবুল আহসান মিনু, পাবনা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ করিম, সিনিয়র সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান, প্রবাস কথার রিপ্রেজেনটিভ এম কে রহমান লিটন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

বিশেষ কৃতজ্ঞতা ইটালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবীব মোকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসি, সদস্য মোঃ আলী, সুজন হাওলাদার, যুবনেতা আলাউদ্দিন শিমুল, শেখ রাশেদ, শামিম মুন্সী, সেই সঙ্গে ফুড অফ রোমা রেস্টুরেন্টের কর্ণধার হুমায়ূন কবির বাবুল। এসময় বক্তারা বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে; ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সহজ পথের দিক নির্দেশনা দেয়। যা-তে করে আমরা আমাদের সমাজকে সুশৃঙ্খলভাবে গড়তে পারি।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মক্কী মসজিদের ইমাম মুফতি ওয়ালিউল্লাহ মহান আল্লাহ‘র দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন। তিনি মাহে রমজানের প্রকৃত শিক্ষা ‘তাকওয়া ও আত্মসংযম’ বাস্তব জীবনে প্রতিফলনের তৌফিক দান ও সকলের মঙ্গল কমনা করেন।