ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬
ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া আবুধাবি-ঢাকা রুটে ইতিহাদের আবারও যাত্রা শুরু বিদ্যুৎ-গ্যাস বিল শূন্য - ১০ বছর! যুক্তরাজ্যে অক্টোপাস এনার্জির অবিশ্বাস্য অফার কানাডায় সিলেটি কমিউনিটিকে নিয়ে আত্মপ্রকাশ করল শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো যুক্তরাজ্যে শরণার্থী স্পনসরশিপ ভিসা চালুর ঘোষণা, আবেদন শুরু এ বছরেই যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে যুক্তরাজ্যের ছোট গ্রামে ১,২৫০ আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্ত: সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাসিন্দারা ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? ঘরে বসেই সহজে ই-ভিসা (eVisa) করার ধাপসমূহ শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন

আবুধাবি-ঢাকা রুটে ইতিহাদের আবারও যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৫:০০ এএম

আবুধাবি-ঢাকা রুটে ইতিহাদের আবারও যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন সম্পর্ক আরও জোরদার করতে আবুধাবি-ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছে ইতিহাদ এয়ারওয়েজ। গত ২৬ জুন আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী ফ্লাইটটির সব টিকিটই বিক্রি হয়েছিল। বোয়িং ৭৭৭ মডেলের বিশাল উড়োজাহাজ দিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই রুটটি পুনরায় চালু করল সংস্থাটি। Maps

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই রুটের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে পণ্য পরিবহন (কার্গো) এবং যাত্রীসেবা আরও সহজতর করা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত এবং বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে পৌঁছানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, গত ২৬ জুন রাত ১০টায় ইওয়াই-৩৮২ (EY382) ফ্লাইটটি আবুধাবি থেকে উড্ডয়ন করে এবং পরদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সপ্তাহে চার দিন (সোম, বুধ, শুক্র শনিবার) আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। আর ঢাকা থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রোববার আবুধাবির উদ্দেশে ফ্লাইটটি রওনা হবে।

বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে ২৮টি বিজনেস ক্লাস এবং ৩৭৪টি ইকোনমি ক্লাস আসন রয়েছে। যাত্রী পরিবহনের পাশাপাশি এই রুটে বিশাল কার্গো সুবিধা দেবে ইতিহাদ।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্তোনিয়ালদো নেভেস বলেন, "প্রথম ফ্লাইটটি পুরোপুরি বুকড হওয়া প্রমাণ করে যে এই রুটে কী পরিমাণ চাহিদা রয়েছে। দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন এই সাফল্য।"

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপে যাতায়াতকারী প্রবাসীদের জন্য আবুধাবি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করবে।

সূত্র: গালফ নিউজ