ফুজেল আহমদ,কানাডা
আহবায়ক আশরাফ উদ্দিন রুবেল, সদস্য সচিব সাইদুর রহমান শামীম
কানাডার টরেন্টো শহরের সিলেটি কমিউনিটিকে নিয়ে "শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো" নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। সিলেট সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেলের উদ্যোগে মূলত এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর অসংখ্য সামাজিক সংগঠনে কাজ করে তিনি তার সাংগঠনিক অভিজ্ঞতা গড়ে তোলেন।
আনুষ্ঠানিক যাত্রার আগে শাহজালাল অ্যাসোসিয়েশনের ব্যানারে গতানুগতিক ধারার বাইরে গিয়ে বেশ কয়েকটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
করোনা-পরবর্তী সময়ে অন্যান্য অঞ্চলের মতো সিলেট থেকেও বিপুলসংখ্যক নবাগত কানাডায় আসেন। কর্মসংস্থান ও বাসস্থান খুঁজতে গিয়ে তাদের প্রায় সবাইকেই নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে এবং অনেকে বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগী হিসেবে এই অভিজ্ঞতা থেকেই আশরাফ উদ্দিন রুবেল ও সাইদুর রহমান শামীম তাদের সঙ্গীদের নিয়ে গড়ে তুলেছেন "শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো"।
সংগঠনের আহ্বায়ক আশরাফ উদ্দিন রুবেল জানান, গতানুগতিক অন্যান্য সংগঠনের মতো নয়, বরং কানাডায় আগত নতুন-পুরোনো বা যেকোনো সমস্যায় পড়া যেকোনো মানুষকে বক্তব্য ও তত্ত্বের মাধ্যমে নয়, বাস্তবের আলোকে সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
সদস্যসচিব ও টরেন্টোর পরিচিত ব্যবসায়ী, আলমানি গ্রিল অ্যান্ড বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী সাইদুর রহমান শামীম বলেন, "আমরা পত্রপত্রিকায় অনেক বিবৃতি পড়ি, কিন্তু আমি একজন প্রত্যক্ষ সাক্ষী — আমাদের নতুন ভাইয়েরা আসার পর যাদের কাছে সহযোগিতার জন্য গেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা বিড়ম্বনার শিকার হয়েছেন, কখনো পড়েছেন কমিশন-বাণিজ্যের ফাঁদে। আমরা সেই ধারা ও চক্র ভাঙতে চাই। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে চাই — সেই লক্ষ্য থেকেই গড়ে তোলা হচ্ছে শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো। যেখানে সবার পরামর্শ এবং নবীনদের কর্মতৎপরতায় গড়ে উঠবে এমন একটি দল, যারা গতানুগতিক সাংগঠনিক কার্যক্রমের মতো সংবিধানের দোহাই দিয়ে হাত-পা বেঁধে বসে না থেকে একে অপরের পাশে দাঁড়াবে।"
সংগঠক ও সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, "আমি অনেক সংগঠনের সভায় উপস্থিত হয়েছি — প্রায় সবগুলোতেই আশার বাণী শোনানো হয়, কিন্তু পরিশেষে সে আশার গুড়ে বালি। আমরা প্রত্যাশা করি আশরাফ উদ্দিন রুবেলের সঙ্গে যে তারুণ্যের দল আছেন, তারা কাগজে নয়, বাস্তবে তাদের কার্যক্রম দেখাবেন এবং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে এসে কমিউনিটিকে শক্তিশালী করে তুলবেন।"
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. ইকবাল, আফজাল হোসেন সায়েম, নাসির আহমদ, মোস্তাক আহমদ চৌধুরী, ময়নুল হক, মোবারক হোসেন তুহিন, সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ, সুমন বকসি, সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেলকে আহ্বায়ক এবং সাইদুর রহমান শামীমকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন — মো. ইকবাল হোসেন, সাইফুল আলম শিকদার, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, আফজাল হোসেন সায়েম, আবুল হোসেন, নাসির আহমদ, মোস্তাক আহমদ চৌধুরী, আবিদ হোসেন, ময়নুল হক, মোবারক হোসেন তুহিন, সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ, কামরুল হোসেন, সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ, মো. আলী চৌধুরী তারিক, আহমেদ পাপন, বেলাল আহমদ, আব্দুল হামিদ চৌধুরী, আবু তাহের শিশু, মুশফিকুর রহমান, আবু রায়হান পাবেল, মোস্তাফিজুর রহমান শিপার, জাহিদ আহমদ, শফি আহমদ চৌধুরী, মাহবুবুল আলম সৌরভ, মো. শাহজাহান, শাকিল আহমেদ, ফরিদ আহমদ, গিয়াস মিয়া, রমজান আলী, খিজির হায়দার শিপলু, মোহাম্মদ আলী, আব্দুর রব পান্না, আলেক খান এবং শহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক আশরাফ উদ্দিন রুবেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেটি কমিউনিটির সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর জন্যই এই সংগঠন গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আহ্বায়ক কমিটি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অচিরেই সংগঠনটিকে আরও গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
-
রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে
-
যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা
-
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু
-
সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব
-
গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই