ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ও কর্মহীন প্রবাসীদের পাশে ভালিয়েন্তে বাংলা

প্রকাশিত: ০৮ মে ২০২০, ০৪:২৬ পিএম

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ও কর্মহীন প্রবাসীদের পাশে ভালিয়েন্তে বাংলা
স্পেনে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশির জন্য খাদ্যসহায়তা বিতরণ করছে মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা। প্রবাসীদের জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এবং মাদ্রিদে ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্বাবধানে তাদের সদস্য এবং উপদেষ্টাদের মুখ্য সহায়তায় বাঙালি পাড়ার সুপরিচিত এই মানবাধিকার সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ অভিবাসী বাংলাদেশিদের জন্য তৃতীয় দফায় ‘রমজান ফুড ব্যাগ’ বিতরণ শুরু করেছে ৭ মে থেকে। যারা সাময়িক ভাবে আয়–রোজগার বঞ্চিত বিশেষত কাগজপত্রবিহীন অবৈধ ভাবে স্পেনে আছেন এবং বর্তমান পরিস্থিতিতে সংকটাপন্ন অবস্থায় তাঁদের সহযোগিতায় মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা একটি প্রকল্প কাজ শুরু করেছে। এই প্রকল্পের আওতায় যাঁরা কর্মহীন বা খাদ্য–সংকটে রয়েছেন, তাঁদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া যেকোন দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ও প্রকল্পটি কাজ করে যাচ্ছে। এর অংশ হিসাবে এখানকার অনেক অসহায় ব্যক্তিদের চিহ্নিত করে চাল, ডাল, মাছ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার সরবরাহের কার্যক্রম শুরু করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্পেনে ১৩ মার্চ থেকে রাষ্ট্রীয় জরুরী অবস্থা চলছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। এখন পর্যন্ত (৭ মে পর্যন্ত) স্থানীয় কমিউনিটির নেতাদের সহযোগিতায় মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশি সামাজিক সংগঠন গুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশিকে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) প্রায় তিনশত আভিবাসী বাংলাদেশিদের মধ্যে রমজান উপলক্ষে ফুড ব্যাগ বিতরণ করা হয়। ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ভালিয়ান্তে বাংলার খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেনের মূল ধারার রাজনৈতিক দল মাছ পাইস (এমপি) এর নেতা এবং মাদ্রিদ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রিতা মায়েস্ত্রে ফেরনান্দেজ, কাউন্সিলর খর্খে গার্সিয়া কাস্তানিও, মাস মাদ্রিদ পরিচালক এরিখ জনসন, রেড সলিদারীদাদ এর নিনেস, রেড ইন্টার লাভাপিয়েস এর পেপা তররেস, মাইতি, পিলার প্রমূখ।। তাছাড়া প্রবাসী কমিউনিটি ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সহ সভাপতি জাকির হোসেন,বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী আব্দুল খালিক, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, গ্রেটার সিলেট আসসিসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের অর্থ সম্পাদক আবুল হাসেন মেম্বার। ভালিয়েন্তে বাংলার সদস্যদের মধ্যে জুলহাস, আল-আমীন, মোঃ শাহ আলম, মকবুল হক, ফয়সাল প্রমুখ। এসময় ভালিয়েন্তে বাংলা পক্ষ থেকে চাল, ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, তেল, ডিম, চিনি, লবণ, দুধ, সাবানসহ বিভিন্ন আনুষঙ্গিক খাদ্যদ্রব্যের তিনশত ফুড ব্যাগ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। তাছাড়া জরুরী অবস্থার কারণে চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের যারা আসতে পারেননি তাদের বাসায় পৌঁছে দেয়া হবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এর আগে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে কোন প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পড়েন কিংবা বেতন না পান, সেক্ষেত্রে ফেইসবুকে অথবা হোয়াটসঅ্যাপে তথ্য প্রদানের আহবান জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আর্থিক সংকটে পড়া আবেদনকারীদের তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে সেই তালিকাভুক্তদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া কার্যক্রম শুরু হয়। বিতরণ কার্যক্রম শেষে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহীর দাবীর পেক্ষিতে সংসদ সদস্য এবং উপস্থিত বিভিন্ন এনজিও সংস্থার সদস্যরা স্পেনে বসবাসরত প্রবাসীদের জন্য অফিস আদালতসহ সর্বত্র অফিসিয়াল কার্যক্রমে প্রয়োজন মোতাবেক বাংলায় অনুবাদকারী প্রদানসহ অবৈধ বসবাসকারীদের বৈধতা দিতে সরকারের নিকট আহবান জানাবেন বলে আশ্বাস দেন।