ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

 বৈরুতে ভয়াবহ বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বাংলাদেশ বিমান বাহিনী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ০৬:১৫ পিএম

 বৈরুতে ভয়াবহ বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বাংলাদেশ বিমান বাহিনী
গত ০৪ আগস্ট  লেবাননের বৈরুতে সংঘটিত ভয়াবহ বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্রুত মানবিক ও ত্রাণ সহায়তা প্রেরণের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আনুমানিক ০২ টন চিকিৎসা সামগ্রী, ০৮ টন জরুরী খাদ্য সামগ্রী এবং ০২ টন খুচরা যন্ত্রাংশ নিয়ে রবিবার (০৯-৮-২০২০) লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রূ এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রূপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, এসিএসসি, পিএসসি, জিডি(পি)। উক্ত মিশন সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, বিবিপি, ওএসপি, এনডিসি, এসিএসসি, পিএসসি ও এসময় উপস্থিত ছিলেন। বন্ধুপ্রতীম দেশসমূহে সংঘটিত যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশী, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরী চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরুপনের জন্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক, ওএসপি, এনইউপি, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি কারিগরী মুল্যায়নকারী দল বিমান বাহিনীর এই সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে লেবাননে পাঠানো হয়। ফিরতি পথে বিমানটি কিছু প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনবে। সি-১৩০জে পরিবহন বিমানটি আগামী ১২ আগস্ট ২০২০ তারিখে দেশে ফিরবে বলে আশা করা যায়। উল্লেখ্য যে, বৈশ্বিক এই ক্রান্তিকালে একে অপরকে সহযোগীতার মাধ্যমে বিভিন্ন প্রকার দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ ভাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের পক্ষ হতে এই সহায়তা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।