ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

 বাংলাদেশ - ইংল্যান্ড : ব্রিটেন প্রবাসীদের সৌহার্দ ও ভালোবাসা মিশেল অনুভূতি

প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ০৫:২০ এএম

 বাংলাদেশ - ইংল্যান্ড : ব্রিটেন প্রবাসীদের সৌহার্দ ও ভালোবাসা মিশেল অনুভূতি
খেলা শেষে আলোচনা, সমালোচনায়  ব্রিটেনে অনেকে বলছেন,  প্রথম ইনিংসের পরপরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল  শেষ হাসিটা ইংল্যান্ডই হাসছে! ইংল্যান্ড  আগে ব্যাট করে ৩৮৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়ে বলতে গেলে জয়ের আত্নবিশ্বাসের ঝিলিক খেলিয়েও গেছে  গোটা ইংল্যান্ড শিবিরে। এর কিছুটা প্রভাবও পড়েছে ইংল্যান্ড সাপোর্টারদের মাঝে গ্যালারিতে। ইংল্যান্ডের করা ৩৮৬ রানের জবাবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান সেঞ্চুরি করে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। তবু মন খারাপ নিয়ে তাকে থাকতে হয়েছে। নির্ধারিত ৫০ ওভারের ৭ বল বাকি থাকতেই ২৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।  ১০৬ রানের বড় ব্যবধানে ইংল্যান্ড হেসেছে বিজয়ের হাসি। ব্রিটেনে প্রায় ৬ লক্ষ বাংলাদেশি বাস করেন। ব্রিটিশ বাংলাদেশী হিসাবে তিন প্রজন্মের আলোকিত পদচারণা চলছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নানা কারণে যুক্তরাজ্য এবং বাংলাদেশের  কুটনৈতিক সম্পর্কও খুব ভালো। বলা হয়ে থাকে, বহি:বিশ্বে  যুক্তরাজ্যই প্রধানতম দেশ, যেখানে বাংলাদেশের  ভাষা,  ঐতিহ্য,সাহিত্য সাংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে উজ্জ্বলতম ভাবে তুলে ধরছে বাংলাদেশি প্রবাসীরা। লন্ডনের বাঙালি অধ্যুষ্যিত টাওয়ায় হ্যামলেটস বারায় চোখে পড়ে ‘একখন্ড বাংলাদেশ‘। যেখানে সংখ্যাগরিষ্ট সিলেটিরা একটি পজিটিভ বাংলাদেশকে বিনির্মাণ করেছেন। মহান স্বাধীনতা যুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান ইতিহাসে অমর হয়ে আছে। এবারের বিশ্বকাপে কার্ডিফে বাংলাদেশ ও ইংল্যান্ড এর খেলায় গ্যালারিতে ছিল না বাংলাদেশিদের একচ্ছত্র আধিপত্য। স্বাগতিকরা নিজ দেশের পক্ষে ছিলেন অনেক সরব। ব্রিটেন প্রবাসী এবং ব্রিটিশ বাংলাদেশিদের মাঝে বিরাজ করেছে এক মিশ্র অনুভূতি। প্রতিযোগিতার খেলায় ঘুরিয়ে ফিরিয়ে  দুদলের প্রতি, দুদলের সমর্থকরা ছিলেন  সহানুভূতিশীল। বাংলাদেশী অধ্যুষ্যিত টাওয়ার হ্যামলেটস এলাকা ইউকএন্ডগুলো অনেক ব্যস্ত থাকে। সাপ্তাহিক ছুটির দিনে, বিশেষ করে সামার সময়টাকে উপভোগ করতে সবাই বাইরে প্রাণচাঞ্চল্য সময় ব্যয় করতে পছন্দ করেন।কিন্ত আজ ছিল ব্যতিক্রম। ব্রিকলেন, হোয়াটচ্যাপল, ক্যাননষ্ট্রিট, ওয়াটনী মার্কেট, ব্যাথনাল গ্রীন সব জায়গার খোলা স্টল বা রাস্তায় মানুষের চলাচল ছিল অন্যান্য দিনে চাইতে অনেক কম। যারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে যান নি। তারা বাসায় টিভি সেটের সামনে বসে বাংলাদেশ-ইংল্যান্ড এর খেলা উপভোগ করেছেন।অনেকে বন্ধু,বান্ধবদের নিয়ে একসাথে দুপুরের খাবারসহ খেলা  উপভোগ করেছেন। সাকিবের চার, ছক্বায় যেমন নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের উল্লাস ছিল। তেমনি ইংলিশ ওপেনার জেসন রয়  ১৪ বাউন্ডারি ও ৫টি ছক্কায় বাংলাদেশিদের মনে ম্যাচ হারার শংকা থাকলেও  খেলা  নিয়ে শত্রু-মিত্রের সম্পর্ক ছিল না। মাশরাফি বিন মর্তুজার ক্যাচ হয়ে ইংলিশ ওপেনার  ১২১ বলে ১৫৩ রান করে সাজ ঘরে ফিরার সময়ে ছিল ‘থ্যাংক য়্যু’ মিশেল করতালি। তেমনি সাকিব আল হাসান ১২১ রানের দারুণ এক ইনিংস খেলে বেন স্টোকসের বলে বোল্ড হয়ে যখন সাজঘরে ফিরছিলেন, পুরো গ্যালারি তখন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে করতালিতে মুখরিত করে রেখেছিল স্টেডিয়াম।  টিভি সেটের সামনে বসে দেখা দুই প্রজন্মের বাংলাদেশিদের মধ্যেও ছিল উচ্ছাস প্রকাশে সমান  সৌহার্দ। ইস্ট লন্ডনের আত্নিয়ের বাসায় একসঙ্গে খেলা দেখেছেন ক্রিকেটপ্রেমী রহমান জামাল। বাংলাদেশি ওরিজিন এবং ব্রিটিশ বাংলাদেশিদের একসাথে খেলা দেখার অনুভূতি জানার আগ্রহে খেলা শেষে তাকে ফোন করি। ‘এ এক অদ্ভুদ ভালোবাসা মিশেল অনুভূতি। মনে হয়েছে যেন গ্যালারীতে বসে খেলা দেখছি- দুই দলের হয়ে সকলের উচ্ছাস প্রকাশ ছিল প্রায় সমান। দুদলের যে কেউ হারলেও মন খারাপ করা যাবে না বলে আমরা সবাই প্রতিশ্রুতি নিয়েই খেলা উপভোগ করেছি’- জানালেন রহমান জামান। বাসার সামনের স্ট্রিটের বাংলাদেশি দোকানে খেলা দেখছিলেন  কয়েকজন। স্মিত হেসে জানিয়েছেন,  বাংলাদেশ ও ইংল্যান্ড দুদলের প্রতি তাদের শুভ কামনা ছিল।‘ক্যামন ইংল্যান্ড’, ‘অথবা হোয়াট এ গ্রেট সট সাবিক’ ইত্যাদি প্রেরণাদায়ি উচ্চকন্ঠে উপভোগ করেছেন  দোকানে জড়ো হয়ে খেলা দেখা ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা। টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে যাওয়াকে ভুল সিদ্ধান্ত বলে অনেকে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন মোটাদাগে। তবে  মন্তব্য বা প্রতিমন্তব্যে ব্রিটেনবাসী বাংলাদেশিদের তীর্যক বা বিদ্রুপাত্নক মনোভাব ফুটে ওঠেনি। সবার মধ্যেই ছিল দুই দেশের প্রতি শ্রদ্ধা, সৌহার্দ ও ভালোবাসা মিশেল অনুভূতির প্রকাশ। সব মিলিয়ে কার্ডিফে বাংলাদেশ বনাব ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট ম্যাচটি ব্রিটেন প্রবাসীদের কাছে ছিল একটি  অনন্য দিন।