ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

‘নির্বাচনের আগে  সংখ্যালঘুদের ওপর  হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’
চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুরের বণিকপাড়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হিন্দু সম্প্রদায়ের দুটি ঘর পরিদর্শন করেছে একটি নাগরিক প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। আজ রোববার সকালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে। যাঁদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, তাঁরা অনেকেই এখন মনঃক্ষতের মধ্যে আছে।’ রোবায়েত ফেরদৌস আরও বলেন, ‘আমরা নির্বাচন এলে প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিয়ে কথা বলি। কিন্তু ভোটারদের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলি না। এ দেশের সব ভোটার কি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন? যেমন এখানে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা নিরাপদে ভোট দিতে পারবেন, তার নিশ্চয়তা তো নেই।’ রোবায়োত ফেরদৌস বলেন, ‘আসন্ন নির্বাচনে সব নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা সরকারকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে এখানে যেসব জায়গায় বাড়িঘর পোড়ানো হয়েছে, তাঁদের ক্ষতিপূরণের একটা অ্যাসেসমেন্ট করতে হবে। আমরা ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাই। একই সঙ্গে এই সংখ্যালঘুরা যেন নিরাপদে থাকতে পারে, তার জন্য আতঙ্ক দূর করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন ‘নাগরিক উদ্যোগ’–এর প্রধান নির্বাহী জাকির হোসেন, কবি হাফিজ রশিদ খান, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক সতেজ চাকমা, ব্লাস্ট চট্টগ্রাম ইউনিটের আইনজীবী তাসনিয়া আল সুলতানা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তাওহীদ আহমেদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমা। পরিদর্শনের সময় রাউজান পৌরসভা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সদীপ দে, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী উপস্থিত ছিলেন।