ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকের অভিষেক ও আলোচনা অনুষ্ঠান

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:১১ এএম

দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকের অভিষেক ও আলোচনা অনুষ্ঠান
[youtube]saa50Sn1IzM[/youtube] দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট এর অভিষেক ও আলোচনা অনুষ্ঠান ১ এপ্রিল পূর্ব লন্ডনের ব্লোজোম প্রজেক্ট হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা পিরজাদা হোসাইন আহমদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আয়াছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন  কাউন্সিলার আয়শা চৌধুরী, লিবডেম কাউন্সিলার রাবিনা খান, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, অনলাইন টিভি ৫২বাংলা সম্পাদক  আনোয়ারুল ইসলাম অভি। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা  রাজন উদ্দিন জালাল, ফরিজ আলী, সোহরাব হোসাইন। বক্তারা বলেছেন, শিক্ষা, ঐক্য ও সমাজ সেবার প্রত্যয়ে নবগঠিত  বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে ইতিমধ্যে তাদের প্রতিশ্রুতির ইতিবাচক ছাপ রেখেছে।  সংগঠনে মহিলাদের সম্পৃক্ততা প্রসংসনীয়। ব্রিটেনে এবং বাংলাদেশে তাদের চ্যারিটেবল কাজে নতুন প্রজন্ম এবং মহিলাদের সক্রিয় অংশগ্রহন অন্যান্য সংগঠনের কাছে অনুকরণীয় হতে পারে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি চর্চা এবং তৃণমূল মানুষের কল্যাণে গঠিত ট্রাস্টটির আগামী পরিকল্পনায় সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা সংগঠনের মূল লক্ষ্যে নিয়ে যেতে তারুণ্যদ্বীপ্ত কমিটির প্রতি আহবান জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মানিক ও জাহেদ আহমদ রাজ এর প্রাণবন্ত পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মিজানুল ইসলাম। সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, প্রচার সম্পাদক আশরাফ মিয়া। ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি নজমুল ইসলাম, সহ সভাপতি লুৎফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুস সামাদ সবু, কারী মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন এনাম, সহ সাংগঠনিক সম্পাদক মুকিতুল ইসলাম আসাদ, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গির আলম, মানবাধিকার সম্পাদক শামীম আহমদ, কর্মসংস্থান সম্পাদক নিজাম উদ্দিন, সহ মহিলা সম্পাদক সুলতানা বেগম, সদস্য কামাল উদ্দিন, সুমন আহমদ, আমিনুল ইসলাম,জুবেরা খাতুন প্রমূখ। রাতের খাবারে মাধ্যমে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রসঙ্গত দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট  ইউকে বড়লেখা উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন। যা  নবীন ও প্রবীনদের সমন্ধয়ে  প্রতিষ্ঠালগ্ন থেকে নিজ অঞ্চলের শিক্ষা ও সমাজসেবায় কাজ করছে। কণ্ঠ: সুমু মির্জা