ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ঢাকা ২১ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখতে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৫:৩৭ পিএম

কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখতে সভা অনুষ্ঠিত
'টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখার যে সংগ্রাম, আন্দোলন গত ডিসেম্বর থেকে শুরু হয়েছিল তা এখন পর্যন্ত সমান বেগে চলছে।  ২০ শে ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে মেয়র জনবিগস কর্তৃক কমিউনিটির আন্দোলনের প্রেক্ষিতে যে চার দফা গৃহীত হয়েছিল, তার বাস্তবায়নে সঠিক পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া হচ্ছে না- বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ এ কথাগুলো জোরালোভাবে উচ্চারণ করেছেন তাদের আলোচনায়। শনিবার ২৩ মার্চ স্থানীয় কলোডন পেরেনটস সেন্টারে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে আয়োজিত সভায় সভাপতি মোহাম্মদ আবু হোসেন বলেন, কাউন্সিলের ডিভিশনাল ডাইরেক্টর জুডিথ সেন্ট জন এর লিখা একটি চিঠি আমাদের কাছে এসেছে।তার এ চিটিতে মেয়র এবং কাউন্সিলরবৃন্দ ২০ শে ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। কাউন্সিল অধিবেশনে একটি ওয়ার্কিং কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার কোন প্রতিফলন ঘটেনি। এই ওয়াকিং কমিটিতে কে বা কাদেরকে নেয়া হবে, এ ব্যাপারে আমাদেরকে এখনো কিছুই জানানো হয়নি। এজন্য অচিরেই একটি ওয়ার্কিং কমিটি গঠন করার জন্য তিনি জোর দাবি করেন। বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আপসানা উদ্দিন বলেন, 'চিঠিতে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের রিভিউর কথা বলা হয়েছে, আমরা বলব যত দ্রুত সম্ভব সকল শ্রেণীর আগ্রহী এবং সক্রিয় নেতৃবৃন্দকে নিয়ে যেমন,বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, কাউন্সিলর, এবং পেরেনটস এর সমন্বয়ে ওয়ার্কিং কমিটি গঠন করা হোক।’ উপস্থিত বক্তারা বলেন, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখার আন্দোলন আরো তীব্র গতিতে চালিয়ে যাওয়ার জন্য তাঁরা বদ্ধপরিকর। উক্ত সভায় অচিরেই একটি মাতৃভাষা এবং বাই লিঙ্গুয়াল কনফারেন্সের অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবু হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন মিসবাহ আহমেদ, মুজিবুল হক মনি, মাসুদ আহমেদ, সালাম চৌধুরী, মাহবুব হোসেন, দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ, হেলেন জিলানী, শাহনুর খান, শেফা বেগম, শওকত মাহমুদ, ফারুক হোসেন, মমিনুল ইসলাম ফারুকী, মঞ্জুর রেজা চৌধুরী, হাসনা রহমান, গোলাম কাদের চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন, শাহিন খান, গোল নাহার, সুলতানা বেগম, ফারহানা জামান, সুফিয়া আহমেদ, জাসমিন আরা, নাহিদা চৌধুরী, মাহমুদা সুজি,রূকসানা গনি, হোসনা আরা আক্তার, আলিয়া রানী প্রমূখ।