ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে ডঃকামাল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৯:১৪ পিএম

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে ডঃকামাল
গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। সংবিধানের ৭নং অনুচ্ছেদে রয়েছে জনগণ দেশের মালিক। কিন্তু বর্তমানে জনগণের সেই মালিকানা নেই। এটা আদায় করে নিতে হবে। আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সঙ্গে আরও ছয়টি দাবি রয়েছে। দেশের মালিকানা পুনরুদ্ধার করতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের দেওয়া সাত দফার বিষয়গুলো এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিগুলো দেশের প্রতিটি গ্রাম, থানা, ইউনিয়ন ও জেলা উপজেলার জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে হবে। অধিকার আদায়ে জনগনকে সম্পৃক্ত করতে হবে।আমাদের সাত দফার অন্যতম দাবী--- খালেদা জিয়ার মুক্তি। তাই খালেদা জিয়াকে মুক্তি দিন।বুধবার বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. কামাল হোসেন। ইভিএম ব্যবহারের পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি ইভিএমকে ‘ডিজিটাল ভোট চুরির যন্ত্র’ হিসেবে উল্লেখ করেন তাঁর বক্তৃতায়।মির্জা ফখরুল বলেন, পুণ্যভূমি সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু হয়েছে। সিলেট আরেকটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। গণতান্ত্রিক লড়াই ও আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের ভোটের অধিকার। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠতি হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য সুলতান মোহাম্মদ মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্ট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।