ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা

বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)—এমন দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের আপত্তির পর কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি তাদের অবস্থান পরিবর্তন না করায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ ও ক্রিকইনফো।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশের কিছু দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি আইসিসির সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

চিঠির অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম–এর কাছেও পাঠানো হয়েছে। একই সঙ্গে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিকেট স্কটল্যান্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ও বর্তমান টি–টোয়েন্টি র‍্যাঙ্কিং (১৪তম) বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। তারা ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় ম্যাচ খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে।

আইসিসি সূত্র জানিয়েছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ বাংলাদেশকে দেওয়া হয়েছিল এবং বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। তবে প্রথমবারের মতো নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের দাবি জানানোয় শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।