ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে একুশে উদযাপন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৯ পিএম

নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে একুশে উদযাপন
একুশের প্রথম প্রহরে পুস্পস্থবক অর্পনের মধ্যি দিয়ে একুশে উদযাপন শুরু হয় নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে। বাংলাদেশের বাইরে নির্মিত পৃথিবীর প্রথম স্থায়ী শহিদ মিনার ওল্ডহ্যাম শহিদ মিনারে রাত বারোটা ১ মিনিটে পুস্পস্থবক অর্পনের মধ্যি দিয়ে শুরু হয় একুশ উদযাপন। ম্যানচেষ্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার, ওল্ডহ্যাম সিটি কাউন্সিল, ওল্ডহ্যাম -ম্যানচেষ্টার-লিভারপুল আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শহর থেকে আসা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এতে পুস্পস্থবক অর্পন করেন,শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ওল্ডহ্যাম-লিভারপুল বিএনপি ছাত্রদল-যুবদল এবং তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া ওল্ডহ্যাম শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চেতনা সাংস্কৃতিক সংগঠন,শায়েস্থাগন্জ সমিতি ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।ওল্ডহ্যাম শহিদ মিনারেরঅনুষ্ঠানটি পরিচালনা করেন ওল্ডহ্যাম বাংলাদেমশ এসোসিয়েশনের চেয়ারম্যান নজমুল উল্লাহ। হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের হলে প্রতিবছরের মতে এবারও নির্মিত অস্থায়ী মিনারে পুস্পস্থবক অর্পন করা হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ এতে প্রথমে পুস্পস্থবক অর্পন করে । পরে একে একে স্থানীয় আওয়ামীলীগ বিএনপি যুব লীগ, যুব দল, টেইমসাইড বন্ধন, আমরা সবাই ইউকে, উসমানী স্মৃতি সংসদসহ অন্যান্য সামাজিক সংগঠন পুস্পস্থবক অর্পন করেন।এর আগে অনুষ্ঠিত সংগঠনের চেয়ারম্যান আব্দুর মোছাব্বির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। গ্রেটার ম্যানেচষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহিদ মিনারেও পুস্পস্থবক অর্পন করা হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও এতে স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্থবক অর্পন করে। ২১ ফেব্রুয়ারী সকাল সাড়ে এগারোটায় সহকারি হাইকমিশন ম্যানচেষ্টারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি হাইকমিশনার আবু নাসের আনোয়ারুল ইসলাম ছাড়াও এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি ছুরাবুর রহমান,সৈয়দ মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন চৌধুরী মামুন, ডাঃ মোতাহির খান, সৈয়দ সাদেক, ওয়েছ কামালি,নাছিরুল আলম,আলী হাসান,শিপার মিয়া মোমিন খান, ইকবাল তালুকদার, ফযজুর হক জুয়েল, ফেরদৌসি হক প্রমূখ্। অনুষ্ঠান পরিচালনা করেন হাইকমিশনের কমিশনের মাহমুদা খানম ও জিল্লুর রহমান। সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরারাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণি পাঠ করে শোনানো হয়।