ঢাকা ৩০ মাঘ ১৪৩২, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৩০ মাঘ ১৪৩২, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না গোপালগঞ্জের তিন আসনেই বিএনপি,  ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’য়ের তিন গুণ ২০ বছর পর ফিরছে বিএনপি, নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায় তারেক রহমান নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন‘ ঢাকা-৮: মির্জা আব্বাস হারালেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিলেটের ৬ আসনে গড় ভোট ৪৮.১৫ শতাংশ সিলেট-১: বড় ব্যবধানে বিএনপির মুক্তাদীরের জয় ঢাকা-১৩ : জিতলেন ববি হাজ্জাজ,হারলেন মামুনুল হক সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বড় ব্যবধানে জয় সিলেট-৬ আসনে বিএনপির এমরান বিজয়ী বিজয়ের হাসি রুমিন ফারহানার সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০ ১৭ আসনে বিজয়ের দাবি জামায়াতের, রাত সাড়ে ৯টার তথ্য ৫ আসনে এনসিপি জয়ী, বহু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই: আসিফ মাহমুদ বিজয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান : কিশোরগঞ্জ-৪ বড় ভাইকে হারিয়ে জিতলেন ছোট ভাই : কুড়িগ্রাম-৪ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছিলেন ৫ তরুণ, ধরা পড়লেন সিসিটিভিতে সংঘাতহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন? আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে অভিনেতা, পোলিং অফিসার জামায়াতের সঙ্গে উত্তেজনা, খুলনা বিএনপি নেতার মৃত্যু দখল-হয়রানির অভিযোগ রুমিন ফারহানা ও তাসনিম জারা স্ত্রী-কন্যাসহ ভোট দিয়ে যা বললেন তারেক রহমান গোপালগঞ্জে হাতবোমা হামলা, বেশিরভাগ কেন্দ্রেই ভোটারের আকাল উচ্ছ্বাসের আবহ, বাড়ছে ভোটার উপস্থিতি; রয়েছে অভিযোগ-উত্তেজনা ঢাকায় টাকাসহ জামায়াত নেতা আটক, শরীয়তপুরে জামায়াত কর্মীর ২ বছরের জেল ভোটের ফল জানা যাবে কখন? এবার মুরাদনগরে টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক এক নজরে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক হেদায়েতের জামিন

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৪৯ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক হেদায়েতের জামিন
রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় ১১ দিনের জামিন পেয়েছেন খুলনার সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় তিনি খুলনা কারাগার থেকে মুক্তি পান। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে করা হয়। গত মঙ্গলবার গ্রেপ্তার হেদায়েত হোসেনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। আইনজীবী সূত্রে জানা গেছে, আজ সকালে তাঁর রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুই দফায় আদালত ঘুরে তাঁর এই জামিন মঞ্জুর হয়। খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী হেদায়েতকে ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই জামিন দিয়েছেন। হেদায়েতের আইনজীবী মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, সকালে রিমান্ড শুরু হলে হেদায়েত অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে বটিয়াঘাটা উপজেলা-স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর তাঁকে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ (যে আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেছিলেন) পাঠানো হয়। তখন ওই আদালতের বিচারক নয়ন বিশ্বাস তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাঁর অবস্থা বিবেচনায় নিয়ে বিকেলের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের কাছে জামিনের আবেদন করা হয়। ওই আদালতের বিচারক মশিউর রহমান তাঁর ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। হেদায়েত হোসেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনিসহ দৈনিক মানবজমিনের খুলনার নিজস্ব প্রতিবেদক রাশিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লিখিত ফলাফলের বিষয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ করেছিলেন। এই অভিযোগে বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে ওই দুজনের নামে মামলা করেন। রাশিদুল ইসলাম পলাতক।